1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন,আলোচনা, পুরস্কার বিতরণ ও মাছের পোনা অবমুক্তকরণ নোয়াখালীর বেগমগঞ্জে যৌতুকের দাবিতে হত্যার অভিযোগে পলাতক থাকা স্বামী ইসমাইল হোসেনকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব  শাহ আনোয়ার রহ. ফাউন্ডেশনের উদ্যোগে হাটহাজারীতে ফ্রী চিকিৎসা ক্যাম্প নোয়াখালীর চৌমুহনীতে হোটেল ম্যানেজারকে কুপিয়ে জখম, ক্যাশ থেকে ৫ লাখ টাকা লুটের অভিযোগ  কোম্পানীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও পোনা মাছ অবমুক্ত  মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর দক্ষ মানবসম্পদ গঠনে গ্লোবাল বারিস্তা ট্রেনিং ইনস্টিটিউটের উদ্যোগ নবীগঞ্জে ই-পোস্ট কেন্দ্রের উদ্যোক্তা পুলিশ হেফাজতে, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ  মাগুরায় জাতীয় মৎস্য পক্ষ – ২০২৬ এর উদ্বোধন   মাগুরায় হাসপাতালে বিশুদ্ধ পানি প্রকল্পের উদ্বোধন করলেন এমপি মনোয়ার হোসেন খান 

চৌদ্দগ্রামে জোরপূর্বক মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৪০০ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক অন্যের জমিতে দুই দফা রাতের আঁধারে মাটি ভরাট করে জায়গা দখলের চেষ্টার অভিযোগ উঠেছে সালমা বেগম নামে এক নারীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার ঘোলপাশা ইউনিয়নের উত্তর বাবুচি গ্রামে। সালমা বেগম একই ইউনিয়নের সৈয়দপুর গ্রামের মো: জাহাঙ্গীর আলমের স্ত্রী। এ ঘটনার প্রতিকার ও দোষীদের শাস্তির দাবি করে চৌদ্দগ্রাম থানায় অভিযুক্ত সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো চার-পাঁচজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগি নুরে আলম।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, ভুক্তভোগি উপজেলার ঘোলপাশা ইউনিয়নের জগমোহনপুর (উত্তর বাবুচি) গ্রামের আলী আকবর এর ছেলে নুরে আলম বাবুচি উত্তর মৌজায় বিএস ফাইনাল খতিয়ান-৪৪২ এর বিএস ৭২৯ ও ৭৩০ দাগে ১৬ শতক জায়গা ক্রয়সূত্রে মালিক হইয়া দীর্ঘদিন যাবৎ ভোগদখল করিয়া আসিতেছেন। বর্ণিত জায়গায় বিবাদিনী সালমা বেগম এর কোনো শর্ত বা স্বার্থ নাই। এরপরও সালমা বেগম স্থানীয় কতিপয় অজ্ঞাতনামা লোকের সহযোগিতায় পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ২৪ ফেব্রুয়ারী রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক নুরে আলমের তিন শতক জমি দখলের চেষ্টা করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি এ ব্যাপারে প্রতিবাদ করেন এবং গ্রাম্য গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করেন। পরে তাদের সহযোগিতায় বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠক হয়। সর্বশেষ বৈঠকে শালিসদারদের সিদ্ধান্ত মোতাবেক অভিযুক্ত সালমা বেগম নুরে আলমের জমিতে ভরাটকৃত মাটিগুলো দুই দিনের মধ্যে সরিয়ে ফেলার অঙ্গীকার করেন। কিন্তু শালিস-বৈঠকের কয়েক সপ্তাহ অতিবাহিত হলেও অভিযুক্ত সালমা বেগম ভুক্তভোগির জমিতে ভরাটকৃত ওই মাটিগুলো না সরিয়ে গত ১৯ এপ্রিল রাতের আঁধারে পুনরায় মাটি ভরাট শুরু করেন। ঘটনাটি জানতে পেরে ভুক্তভোগি ওই দিন রাতেই জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে পুলিশি সহযোগিতা চাইলে দ্রুত সময়ের মধ্যে চৌদ্দগ্রাম থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মাটি ভরাটের কাজ বন্ধ করে দেয়। পরদিন সকালে ভুক্তভোগি ঘটনাস্থলে (তার নিজ জমিতে) গিয়ে এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সালমা বেগম ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করতে উদ্ধত হন এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি প্রদান করেন। পরে তিনি শনিবার (২০ এপ্রিল) দুপুরে চৌদ্দগ্রাম থানায় এ বিষয়ে সালমা বেগম সহ অজ্ঞাতনামা আরো কয়েজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে ভুক্তভোগি নুরে আলম জানান, ‘আমার ক্রয়কৃত নিষ্কন্টক একটি জায়গার উপর সৈয়দপুরের জাহাঙ্গীর আলমের স্ত্রী সালমা বেগম অজ্ঞাতনামা কতিপয় লোকের সহযোগিতায় রাতের আঁধারে মাটি ভরাট করে জোরপূর্বক তিন শতক জায়গা দখলের চেষ্টা করে। এতে আমি বাধা দিলে সে আমাকে প্রাণনাশের হুমকি সহ ক্ষতিসাধনের বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রেখেছে। এ ঘটনার প্রতিকার চেয়ে আমি থানায় অভিযোগ দায়ের করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আমি প্রশাসনের নিকট বিনীত আহবান জানাচ্ছি।’

অভিযুক্ত সালমা বেগম বলেন, ‘আমি নুরে আলমকে ১ শতক জায়গার জন্য ২ লাখ ৭০ হাজার টাকা দিয়েছি। তার কথামতই আমি মাটি ভরাট করেছি।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: বশির আহমেদ বলেন, ‘নুরে আলমকে টাকা দেওয়ার বিষয়ে সালমা বেগম কোনো প্রমাণ দিতে পারেননি। সালমা বেগমকে মাটি সরিয়ে নিতে বলা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net