1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে ভুট্টা ক্ষেত থেকে বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩ মে, ২০২৪
  • ২৩১ বার

ঠাকুরগাঁও  জেলার রাণীশংকৈল উপজেলায় ভুট্টা ক্ষেত থেকে তইমুল ইসলাম (৫৮) নামে এক মানসিক প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নিহত প্রতিবন্ধী তইমুল ইসলাম রাণীশংকৈল উপজেলার ধর্মগড় ইউনিয়নের নুনতোর গোঁচিয়া গ্রামের বাসিন্দা মৃত আবুল হোসেনের ছেলে। ২ মে
বৃহস্পতিবার সকালে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল রামপুর ব্রিজের পাশে জনৈক আমিরুল নামে এক কৃষকের ভুট্টা খেত থেকে অর্ধ গলিত মরদেহ উদ্ধার করে। স্থানীয়রা জানান, শনিবার সকালে তইমুল বাড়ি বের হয়ে আর ফিরেনি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। ২ মে বৃহস্পতিবার সকালের দিকে রামপুর এলাকার ভুট্টা ক্ষেতে তইমুলের মরদেহ পড়ে থাকতে দেখে কৃষকরা। লাশের কিছু অংশ পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল। বিষয়টি পুলিশকে জানানো হয়। পরে রাণীশংকৈল থানা পুলিশের একটি দল মরদেহ উদ্ধার করে। পুলিশ জানায়, খবর পেয়ে রামপুর এলাকার একটি ভুট্রা খেতের ভিতর থেকে অর্ধ গলিত একটি মরদেহ উদ্ধার করা হয়। লাশটি ভুট্টা ক্ষেতে পড়ে ছিল। ধারনা করা হচ্ছে কয়েকদিন আগে মারা যাওয়ার মরদেহ এটি। লাশ থেকে দুর্গন্ধ ছড়াচ্ছিল।
ভূট্টা চাষি আমিরুল ইসলাম জানান, আমি সকালে ভুট্টা ক্ষেতে সেচ দিতে আসলে আমার ভূট্টা ক্ষেতে মরদেহ দেখতে পেয়ে আমি ইউপি সদস্যকে জানাই। পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে অবগত করেন ।
নিহত তইমুল ইসলামের ছোট ভাই নজরুল ইসলাম বলেন, আমার ভাই তার মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হয়। ভুট্টা খেতে আমার ভাই কিভাবে মারা গেছে বুঝতে পারছি না।
নিহতের ছেলে সানাউল জানান, তার বাবা তইমুল ইসলাম মানসিক প্রতিবন্ধী ছিলেন। গত শনিবার (২৭ এপ্রিল) সকালে বাড়ি থেকে মেয়ে জামাইয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বের হয়ে নিখোঁজ হন তিনি। বাড়ি না ফেরায় খোঁজাখুঁজি করা হয়। পরে তাকে পাওয়া যায়নি। ২ মে বৃহস্পতিবার সকালে পার্শ্ববর্তী এলাকা রামপুরে ভুট্টাক্ষেতে কাজ করার সময় কৃষকরা বাবার লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় । বিষয়টি জানার পর আমরা ঘটনাস্থলে এসে বাবার লাশ সনাক্ত করি। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), এএসপি রাণীশংকৈল সার্কেল রেজাউল করিম, থানার ওসি সোহেল রানা, ডিবি ও সিআইতি‍‍`র দল ঘটনাস্থল পরিদর্শন করেন । তারা লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান। পরে লাশের সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, আজ সকালে ভুট্টা খেত থেকে একটি মরদেহে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত বৃদ্ধার মৃত কিভাবে হল তা এখন বলা যাচ্ছে না। সিআইতি‍‍`র একটিদল এটি নিয়ে কাজ করছে। ময়নাতদন্ত শেষ হলে জানা যাবে কীভাবে তিনি মারা গেছেন।‍‍

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net