1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা । - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

ঠাকুরগাঁওয়ে রাণীশংকৈলে প্রতীক পেয়ে নির্বাচনী প্রচার প্রচারণায় প্রার্থীরা ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ মে, ২০২৪
  • ৩৪২ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাওঁ জেলা প্রতিনিধি।

ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলায় নির্বাচনী প্রচার প্রচারণা জমে উঠছে উপজেলা পরিষদ নির্বাচনে। আগামী ২১ মে অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপের ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন । সম্প্রতি গত ২ মে বৃহস্পতিবার প্রতীক বরাদ্দের পরপরই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা। শুরু করেছেন জনসংযোগ। ইতোমধ্যে অনেক স্থানে প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনেরও অভিযোগ উঠেছে।
রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩ চেয়ারম্যান প্রার্থী, ৫ ভাইস চেয়ারম্যান প্রার্থী এবং ৪ মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী।
প্রতীক পেয়েই ১২ প্রার্থী আনুষ্ঠানিকভাবে প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তারা। তীব্র গরম উপেক্ষা করে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। পোস্টার টানানো ও মাইকে প্রচার-প্রচারণা চালাচ্ছেন প্রার্থীরা। বাড়ি বাড়ি গিয়ে প্রার্থীরা ভোট ও দোয়া প্রার্থনা করছেন। সেই সঙ্গে উঠান বৈঠক ও নির্বাচনি সভা অনুষ্ঠিত হচ্ছে। হাটবাজার, চা-পানের দোকান ও
হোটেল-রেস্টুরেন্টগুলো সরগরম। এলাকায় বইছে নির্বাচনী আমেজ। রানীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন
৩ প্রার্থী তারা হলেন- রাণীশংকৈল উপজেলা আ.লীগের সভাপতি অধ্যাপক মো. সইদুল হক (আনারস) প্রতীক, উপজেলা আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহাম্মদ হোসেন বিপ্লব (ঘোড়া) প্রতীক, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের (মোটরসাইকেল) প্রতীক। ভাইস-চেয়ারম্যান পদে ৫ প্রার্থী হলেন- রানীশংকৈল উপজেলা পরিষদের বর্তমান ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোহেল রানা (টিউবওয়েল) প্রতীক, উপজেলা কৃষক লীগের সভাপতি বাবর আলী (চশমা) প্রতীক,উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রমজান আলী (বৈদ্যুতিক বাল্ব) প্রতীক, রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী (টিয়াপাখি) প্রতীক, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক দিগেন্দ্রনাথ রায় (তালা) প্রতীক। অপরদিকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ প্রার্থী হলেন- উপজেলা পরিষদের বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম (পদ্মফুল) প্রতীক, উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ও জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা মাহফুজা বেগম পুতুল (কলস) প্রতীক, উপজেলা আ.লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা ফরিদা ইয়াসমিন (ফুটবল) প্রতীক ও সারমিন আক্তার (হাঁস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করবেন। প্রসঙ্গত, একটি পৌরসভা ও ৮টি ইউনিয়ন নিয়ে গঠিত রাণীশংকৈল উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ২১ মে ৬৬ টি ভোটকেন্দ্রে ব্যালট এর মাধ্যমে অনুষ্ঠিত হবে এর ভোট গ্রহণ। এতে মোট ভোটার রয়েছে ১ লাখ ৮৩ হাজার ৩ শত ৯১ জন, এর মধ্যে পুরুষ ভোটার ৯৪ হাজার ২ শত ৮১ জন ও মহিলা ভোটার ৮৯ হাজার ১ শত ১০ জন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net