1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলী প্রেস ক্লাবের মাসিক মতবিনিময় সভা অনুষ্ঠিত গাছতলায় আশ্রয় ৮০ বছরের বৃদ্ধ মায়ের, ছেলের ঘরে হলো না ঠাঁই হেফাজতে নির্যাতন বন্ধে কার্যকর উদ্যোগের দাবি, গণতান্ত্রিক রাষ্ট্রে দমন-পীড়নের স্থান নেই ১৮৮০ সাল থেকে আয়ুর্বেদিক ওষুধে চলছে কার্যক্রম চন্দনাইশে প্রতিকূলতা ঠেলে এগিয়ে চলেছে জোয়ারা পাগলা গারদ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত চাচা কর্তৃক জীবনশঙ্কায় ভাতিজা : হাটহাজারীতে সাংবাদিক সম্মেলন চন্দনাইশে জাতীয় শিক্ষা সপ্তাহের পুরষ্কার বিতরণ চন্দনাইশে ২ শ্রমিক পাহাড়ি সন্ত্রাসীদের মুক্তিপণ দিয়ে ছাড়া পেল চন্দনাইশ সাতবাড়িয়া-বরকল-বৈলতলী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি গঠন নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন

ঠাকুরগাঁওয়ে মাশরুম চাষ সম্প্রসারণে মাঠ দিবস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৩৪৫ বার

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁও জেলায় মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হৃাসকরণ প্রকল্পের আওতায় মাঠ দিবস অনুষ্ঠিত হয়। ১৬ মে বৃহস্পতিবার ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটরিয়াম বিডি হলে এ মাঠ দিবসের আয়োজন করা হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি ঠাকুরগাঁও জেলার আয়োজনে অনুষ্ঠানে কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মো: সিরাজুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মো: হামিদুর রহমান, বিশেষ অতিথি ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি অফিসার কৃষ্ণ রায়, সিভিল সার্জন কার্যালয়ের ডা: ইফতেখার আহমেদ সজীব, ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প দিনাজপুরের সিনিয়র মনিটরিং অফিসার এস এম গোলাম সারওয়ার, ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ অফিসার শামীমা নাজনীন, এডিডি (ক্রপ) মো: আলমগীর কবির, এডিডি (পিপি) মো: আলাউদ্দিন শেখ, এডিডি (হর্টিকালচার) মো: জাহাঙ্গীর আলম, ইএসডিও’র সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর তৌফিকুর রহমান, মাশরুম উদ্যোক্তা মাহবুব হোসেন, মেহেদী হাসান প্রমুখ।
অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি, মাশরুম উদ্যোক্তা ও ২শতাধিক কৃষক-কিষাণীবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তাগণ মাশরুম উৎপাদন ও ব্যবহার বৃদ্ধির মাধ্যমে পুষ্টি উন্নয়ন, দারিদ্র্য হৃাসকরণ, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বেকারত্বের কারণে সৃষ্ট সামাজিক সমস্যা কমিয়ে আনার বিষয়ে আলোচনা করেন। বিশেষ করে নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রকল্পটি ইনডোর গ্রুপ হওয়ায় এর গুরুত্বারোপ করেন অতিথিবৃন্দ।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net