ঢাকা   ০৪:৫৮:২৫ এএম, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরায় শাকের হত্যা এবং স্বর্ণ ডাকাতি মামলায় স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদ গ্রেফতার যুব উন্নয়ন থেকে সফল আত্মকর্মী’র সম্মাননা পেলেন সুবর্ণা চৌধুরী মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির

ঈদগড়ে নব দম্পতিকে জবা’ই করে হত্যা!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩৩৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, ঈদগাঁও

কক্সবাজারের দুর্গম জনপদ রামুর ঈদগড়ে নব দম্পতিকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বুধবার (১৯ জুন) দিবাগত রাত আনুমানিক ২ টা ৩০ মিনিটের দিকে উপজেলার ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় এই লোহমর্ষক ঘটনাটি ঘটে।

স্থানীয় সুত্রে জানা যায়, নিহত দম্পতিরা হলেন ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকার আমেনা খাতুনের মেয়ে রুবিনা আকতার (১৭) ও চট্রগ্রামের রাউজানের বাসিন্দা নুর মোহাম্মদ (১৮)। নিহত রুবিনা আকতারের পিতা কামাল হোছেন বাইশারি ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ধুইল্যাজিরি এলাকার বাসিন্দা। পিতা মাতার দাম্পত্য কলহের কারনে নিহত রুবিনা আকতার তার নানার বাড়ি ঈদগড় ইউনিয়নের ৬ নং ওয়ার্ড উপরেরখিল এলাকায় স্বামী সহ থাকতেন।

স্থানীয়রা আরও জানান, রুবিনা আকতার ও নুর মোহাম্মদ দম্পতি প্রেমের সম্পর্ককে পরিনয়ে রুপ দিয়েছে। তাদের বিয়েটি ছিল বাল্যবিবাহ।

ঈদগড় ৬ নং ওয়ার্ডের মেম্বার কামরুল আমিন জানান, গভীর রাতে বিষয়টি স্থানীয়দের মাধ্যমে শুনে প্রশাসনকে অবগত করি। বর্তমানে ঘটনাস্থলে রামু থানা পুলিশ, সিআইডি কাজ করছে,তবে কে বা কারা এই হত্যাকান্ড ঘটিয়েছে সঠিক বলা যাচ্ছেনা। দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য প্রশাসনকে অনুরোধ জানাচ্ছি।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি তদন্ত) ইমন কান্তি চৌধুরী জানান,আমরা বর্তমানে ঘটনাস্থলে আছি,লাশের সুরতহাল রিপোর্টের কাজ চলমান রয়েছে,এমন ঘটনা সত্যি দুংখজনক ও কষ্ট দায়ক। কারা এই লোহমর্ষক ঘটনাটি করেছে তদন্ত ছাড়া বলা যাচ্ছে না,তদন্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি