1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"এমন বউ যেন কারও কপালে না জোটে"!সেই আল আমিন র‍্যাবের হাতে গ্রেপ্তার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সোনারগাঁয়ে চৈতী কম্পোজিট কে পৌনে ১ কোটি টাকা জরিমানা জাতীয় নবম বেতন স্কেল ২০২৬ অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন ছাত্রদলের পদবঞ্চিত ও পদপ্রাপ্তদের সংঘর্ষ, আহত ২ শেরপুরে ৫০ লাখ টাকার চেক মামলায় ইদ্রিস কোম্পানির সাবিক ডিএমডির ১ বছরের কারাদন্ড বাসসের নেতৃত্বে কাদের গনি চৌধুরী, সিএমইউজের অভিনন্দন চোরাচালান, মাদক ও সীমান্ত হত্যা বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে বিজিবির প্রতি রাষ্ট্রপতির আহ্বান বাড়ৈখালিতে এতিম শিশুদের ওপর নির্যাতন: মিষ্টি জামালের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন মাগুরায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন মাগুরায় আলোচিত আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি হিটু শেখের মৃত্যুদন্ড হাইকোর্টেও বহাল নোয়াখালীর এসপি এন এম নাসিরুদ্দিন এর নির্দেশনায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গ্রেপ্তার ২১ 

“এমন বউ যেন কারও কপালে না জোটে”!সেই আল আমিন র‍্যাবের হাতে গ্রেপ্তার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪
  • ৩৭৪ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)থেকেঃ

গাজীপুরের শ্রীপুরে গৃহবধূ মিম আক্তারকে শ্বাসরোধে হত্যা মামলায় স্বামী আল আমিনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। আজ বৃহস্পতিবার দুপুরে র‍্যাব-১ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বুধবার দিবাগত রাতে জামালপুর জেলার সদর উপজেলার ফৌজদারীমোড় এলাকায় র‍্যাব-১ ও র‍্যাব-১৪ যৌথ অভিযান পরিচালনা তাঁকে গ্রেপ্তার করে। হত্যার ঘটনায় গৃহবধূ মিম আক্তারের বাবা ইউসুফ খান বাদী হয়ে গতকাল রাতেই হত্যা মামলা করেছেন।

গ্রেপ্তার আল আমিন (২৫) টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলার কালাই গ্রামের ইউসুফ আলীর ছেলে। তিনি মাওনা ইউনিয়নের জনৈক আব্দুস সামাদের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় সাদ গ্রুপের একটি প্রতিষ্ঠানে চাকরি করেন।

ভুক্তভোগী গৃহবধূ মিম আক্তার (১৮) সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার ছোট বেড়াখাড়ুয়া গ্রামের ইউসুফ খানের মেয়ে। তিনি স্বামীর সঙ্গে শ্রীপুর উপজেলা মাওনা গ্রামের জনৈক আব্দুস সামাদের বহুতল ভবনের তিনতলায় থাকতেন।

র‍্যাব-১ স্পেশালাইজড কোম্পানি পোড়াবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার জুন্নুরাইন বিন আলমের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সাত মাস আগে পারিবারিকভাবে বিয়ে হয় মিম ও আল আমিনের। বিয়ের পর থেকে তাঁদের মধ্যে দাম্পত্য ও পারিবারিক কলহের সৃষ্টি হয়। পারিবারিক কলহের জেরে এক মাস আগে স্ত্রীকে হত্যার বিভিন্ন পরিকল্পনা করে স্বামী আল আমিন।

পরিকল্পনা অনুযায়ী গত ২৫ জুন (মঙ্গলবার) রাত সোয়া ৮টার দিকে স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর ঘর তালাবদ্ধ করে চলে যান আল আমিন। পরদিন তিনি জামালপুরে গিয়ে বন্ধু আরিফকে ফোন করে হত্যার বিষয়টি জানান। পরে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে। সেখানে মাকে উদ্দেশ্য করে আল-আমিনের লেখা একটি চিঠিও পাওয়া যায়।

চিকুটে লেখা ছিল, ‘মা, আমারে মাফ কইরা দিও। অনেক স্বপ্ন ছিল তুমাকে কোনদিন কষ্ট দিব না। কিন্তু এমন একজন মানুষ আমারে আইনা দিছ, যাঁর অত্যাচার থেকে বাঁচতে এই সিদ্ধান্ত নিলাম। তিলে তিলে মরার চাইতে একেবারে মরে গেলাম। সবাই আমাকে মাফ কইরা দিও, সে আমাকে কয়েক মাসের মধ্যে মানসিক রোগী বানাইয়া ফালছে। নিজে একাই মইরা যাইতাম, কিন্তু এরে যদি বাঁচাইয়া রাইখা যাই, এ আরো অনেক মানুষের জীবন নষ্ট করবো। তাই মাইরা ফেললাম।’

আরও লেখা ছিল—‘অনেক স্বপ্ন ছিল, রাসূলের সব সুন্নতগুলি আমার জীবনে বাস্তবায়িত করবো। কিন্তু পারলাম না। পরিশেষে সবার জন্য দোয়া করে গেলাম, এমন বউ যেন কারো কপালে না জোটে।’

র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বামী আল আমিন স্ত্রী মিম আক্তারকে খুন করার পরিকল্পনা এবং হত্যা করার কথা স্বীকার করেছেন। গ্রেপ্তারকৃত আসামিকে শ্রীপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net