1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে উল্টোপথে গাড়ি চলাচলে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জ ও সোনাগাজী উপজেলার সাহেবেরহাট ব্রিজ ঝুঁকিপূর্ণ বিবেচনায় গণবিজ্ঞপ্তি জারি  ঈদগাঁওয়ে অনলাইন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে ছিনতাইয়ের ঘটনায় স্বাক্ষীকে ছুরিকাঘাত ও মারধর শিল্পপতি আলহাজ্ব মোস্তাফিজুর রহমানের ১০ম মৃত্যুবার্ষিকী ঈদগাঁওয়ে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম  নোয়াখালী-৫ আসন এর এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল  ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঈদুল ফিতরে আজ বিক্রি হচ্ছে ১৭ মার্চের ট্রেনের টিকিট চন্দনাইশ পৌরসভায় আগুনে পুড়ে ভষ্মিভূত বসতঘর

চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে উল্টোপথে গাড়ি চলাচলে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২০৫ বার

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম)

সড়ক আইন না মেনে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে উল্টোপথে চলছে গাড়ি। প্রতিদিন উল্টো পথে গাড়ি চলাচল করার দৃশ্য চোখে পড়ে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কে। ফলে ঘটছে দুর্ঘটনা, দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল।

গতকাল কাপ্তাই সড়ক দুর্ঘটনায় শেখ ইমন (২২) নামের এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছে। জানা যায়,গত ২০২৩-২৪ সালে রাউজানে সড়ক দুর্ঘটনায় শিশুসহ মারা গেছে অন্তত ৩০জন। সড়কে শৃঙ্খলা ফেরাতে সড়ক পরিবহন আইন পরিবর্তন করেছে সরকার। মামলার সঙ্গে বিপুল পরিমাণ জরিমানার বিধান রেখে করা হয়েছে নতুন আইন, কিন্তু কিছুতেই সড়কে শৃঙ্খলা রক্ষা করা যাচ্ছে না। প্রতিদিন উল্টো পথে গাড়ি চলাচলের কারণে ভোগান্তিতে পড়েছে পথচারী। সড়ক পারাপার সময় কষ্ট পথচারীদের। একদিকে তাকিয়ে সড়ক পার হতে গেল, অন্যদিক উল্টো পথে গাড়ি এসে ধাক্কা দিচ্ছে। এতে দুর্ঘটনার কবলে পড়ছে পথচারীরা। সোমবার ( ৩জুন) সকালে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের রাউজান জলিলনগর এলাকায় উল্টো পথে আসা মোটরসাইকেলের ধাক্কায় এক পথচারী মর্মান্তিকভাবে আহত হন।উল্টোপথে গাড়ি চালানোর ক্ষেত্রে সবচেয়ে বেশি অভিযোগ মোটারসাইকেল, রিকশা, সিএনজিচালিত অটোরিকশা ও টমটমের বিরুদ্ধে।কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা না থাকায় তারা উল্টোপথে গিয়ে জনদুর্ভোগ সৃষ্টি করছেন বলে জানান সচেতনমহল। স্থানীয়রা জানান, মাঝেমধ্যে রাউজান হাইওয়ে পুলিশের তদারকি থাকলেও দুর্ঘটনার ব্যাপকতা কিছুতেই রোধ হচ্ছে না। অবাধে চলছে উল্টো পথে গাড়ি। এতে প্রায়ই দুর্ঘটনায় গাড়ির যাত্রী কিংবা পথচারীরা অকালে প্রাণ হারাচ্ছেন। অপরদিকে হাইওয়ে পুলিশের বিরুদ্ধে অভিযোগ রয়েছে রাউজান রাবার বাগান, পশ্চিম গহিরা, কুন্ডেশ্বরী এলাকায় হাইওয়ে পুলিশ প্রতিদিন সড়কে চলাচলকারী যানবাহন থামিয়ে চাঁদা আদায় করে । ফিটনেস বিহীন যানবাহন, লাইসেন্স বিহীন যানবাহন, টমটম, সিএনজি অটোরিক্সা থেকে মাসোহারা নিয়ে অবৈধভাবে যানবাহন চলাচলে সহায়তা করে হাইওয়ে থানার পুলিশ। চট্টগ্রাম রাঙামাটি মহাসড়ক চলাচলকারী প্রতি সিএনজি অটোরিকশা থেকে প্রতি মাসে মাসোহারা নেন ৪০০-৫০০টাকা করে। সম্প্রীতি সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা ফেরাতে অভিযানে নামে রাউজান উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অংগ্যজাই মারমা। এসময় সড়ক পরিবহন আইনে ৫ জনকে ১০ হাজার এবং বন আইনে ১জনকে ২ হাজার টাকাসহ ৬জনকে ১২ হাজার টাকার অর্থদণ্ড প্রদান করা হয়। এ প্রসঙ্গে রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা বলেন, সড়ক দুর্ঘটনা রোধ ও সড়কের শৃঙ্খলা জোরদার করতে অভিযান পরিচালনা করা হয়েছে। উল্টোপথে গাড়ি চালানোসহ সড়ক পরিবহন আইন অমান্যকারীদের জরিমানাসহ প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন তিনি।এবিষয়ে জানতে রাউজান হাইওয়ে থানার ওসি দেলোয়ার হোসেনকে সাড়ে চারটায় ফোন দিলে তিনি ফোন রিসিভ করেনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net