ঢাকা   ০২:৪৬:১৯ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

তিতাসে ৩ দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৫৪৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিন ব্যাপী কৃষি মেলার শুভ উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১১জুন) বেলা ১২ টায় উপজেলা পরিষদ মাঠে এই মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। উদ্বোধন শেষে মেলার বিভিন্ন স্টল প্রদর্শন করে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা নাজমুল হাসান। সভায় স্বাগত বক্তব্য রাখেন কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিজ, আরও বক্তব্য রাখেন সহকারি কমিশনার (ভূমি) আশিক উর রহমান, ওসি কাঞ্চন কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূইয়া, সদর কড়িকান্দি ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, সাতানী ইউপি চেয়ারম্যান সামসুল হক সরকার, বলরামপুর ইউপি চেয়ারম্যান মো. নুর নবী, জিয়ারকান্দি ইউপি চেয়ারম্যান হাজ্বী আলী আশরাফ ও মজিদপুর ইউপি চেয়ারম্যান মো.জাহাঙ্গীর আলম সরকারসহ উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কৃষাণ-কৃষাণীগণ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি