1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত-১! একই পরিবারের ৫জনসহ আহত-৭ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ব্যবসা সহজীকরণ, ডিরেগুলেশন ও সৃজনশীল অর্থনীতির বিকাশে গুরুত্ব দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত 

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত-১! একই পরিবারের ৫জনসহ আহত-৭

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৪১৯ বার

মোঃ সাইফুল্লাহ মাগুর

পা ভাঙা স্বামীকে অ্যাম্বুলেন্সে ঢাকায় নেয়ার পথে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন স্ত্রী। এছাড়া আহত হয়েছেন একই পরিবারের ৫ জনসহ আরো ৭ জন।

রবিবার ৯ জুন সকালে মাগুরা- যশোর সড়কের মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় পা ভাঙা রবিউল ইসলামকে নিয়ে সকালে ঝিনেদা জেলার মহেশপুর থেকে পঙ্গু হাসপাতালে চিকিৎসা করাতে যাচ্ছিলেন স্ত্রী মিনু আরাসহ পরিবারের সদস্যরা। মাগুরা সদরের মঘির ঢাল এলাকায় এলে অ্যাম্বুলেন্সটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। অ্যাম্বুলেন্সটির গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলেই মিনু আরা মারা যান। অ্যাম্বুলেন্সে থাকা পরিবারের ৫ সদস্যসহ আরো ৭ জন আহত হন। তাদের মধ্যে রবিউলের অবস্থা গুরুতর। তাকে ঢাকায় নেয়া হয়েছে।
আহতদের মধ্যে মিজান শিকদার (৪৫) পিতা মনু শিকদার ,রবিউল শিকদার (৫৫) পিতা মনু শিকদার , রিনা খাতুন( ৪০) পিতা মনু শিকদার ,আলামিন (২৭ ) পিতাঃ‌ রবিউল শিকদার,মিথিলা আক্তার মিতু( ২০) স্বামী সাজ্জাদুুল ইসলাম জালাল তারা সকলেই ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরিনাথপুর গ্রামের বাসিন্দা। এছাড়াও অ্যাম্বুলেন্সের ড্রাইভার ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মির্জাপুর গ্রামের মোঃ পারভেজ ও হেল্পার বরিশালের মুলাদী উপজেলার চরগাছা গ্রামের সজীব (২০) আহত হন।

মাগুরা রামনগর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গৌতম চন্দ্র মন্ডল জানান, পুলিশ লাশ উদ্ধার করে মাগুরা হাসপাতালের মর্গে পাঠায় এবং আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net