1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানের চারাবটতল বাজারে জমজমাট পশুর হাট  ক্রেতাদের চাহিদা পাহাড়ের লাল ষাঁড় -বলদ গরুর - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

রাউজানের চারাবটতল বাজারে জমজমাট পশুর হাট  ক্রেতাদের চাহিদা পাহাড়ের লাল ষাঁড় -বলদ গরুর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১২ জুন, ২০২৪
  • ৩২৮ বার

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি:

ঈদুল আযহার আর মাত্র কয়েক দিন বাকি। এরই মধ্যে রাউজানে বিভিন্ন অস্থায়ী পশুর হাটগুলো জমে উঠেছে। বুধবার (১২জনু) রাউজানের বৃহৎ বাজার পৌর নয় নম্বর ওয়ার্ডের গফুর আলী বোস্তামী প্রকাশ চারাবটতল বাজার পরিদর্শনে দেখা গেছে, খামারি, ব্যাপারী, ক্ষুদ্র ব্যবসায়ীরা নানা জাতের গরু-ছাগল হাটে নিয়ে আসছেন। ক্রেতারাও কিনতে শুরু করেছেন তাদের পছন্দের পশু। তবে গত বছরের তুলনায় এ বছর গরু-ছাগলের দাম একটু বেশি চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন ক্রেতা সাধারণ। ক্রেতারা দাম শুনে বিভিন্ন হাট ঘুরে ঘুরে দেখছেন। অন্যদিকে ক্রেতারা বলছেন, বিক্রেতারা চড়া দাম হাঁকিয়ে বসে রয়েছেন। তাই সামর্থ্য অনুযায়ী গরু-ছাগল কিনতে তারা হিমশিম খাচ্ছেন। সাপ্তাহিক এই বাজারে দেখা যায়, মাঝারি আকৃতির একেকটি গরু বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়। বড় আকারের গরু বিক্রি হচ্ছে দেড় থেকে আড়াই লাখ এবং ১০-১৮মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১০-১৫ লাখ টাকায়। পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও। একেকটি বড় আকারের খাসি-ছাগল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকায়।ছোট সাইজের ছাগ বিক্রি হচ্ছে ১০-২০ হাজার টাকায়। গরু কিনতে আসা যুবলীগ নেতা হাসান মোহাম্মদ রাসেল বলেন, দেশীয় গরু, মহিষ ও ছাগ বিক্রির জন্য বিখ্যাত এই বাজার। প্রতি বছর এ বাজার থেকে কোরবানির পশু নিয়ে থাকি।এ বছরও গরু কিনতে এসেছি। বারাকা এগ্রো ফার্মের মালিক রাউজান উপজেলা যুবলীগের সহ সভাপতি সুমন দে জানান,গত কয়েক বছরের তুলনায় এবার গুখাদ্যের দাম অনেক বেশি। তার উপর গাড়ি ভাড়া, কর্মীদের বেতনসহ অনেক খরচ আছে। সেই হিসাবে একটি গরুর পেছনে আমাদের অনেক টাকা খরচ হয়েছে। ফলে এবার গরুর দাম একটু বেশি।গরু বিক্রি করে খুব বেশি লাভ হচ্ছে না।রাউজান পৌর কাউন্সিলর ও বাজার পরিচালক জসিম উদ্দিন চৌধুরী বরেন, এই বাজার রাউজানে বিখ্যাত কোরবানির পশুর হাট। এখানে পাহাড়ের প্রাকৃতিক খাবার নির্ভর গরুর চাহিদা বেশি। ফলে ক্রেকাতা সাধারণ গরু কিনতে আসে এই বাজারে। সমতলে পাহাড়ের লাল ষাঁড় ও বলদ গরুর চাহিদা হওয়ায় এসব গরুর প্রতি নজর বেশি ক্রেতাদের।আগামী শনিবার সকাল থেকে রাত ১২টা পর্যন্ত এ বাজারে বেচাকেনা বাড়বে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net