ঢাকা   ১১:৪৬:২২ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু মাগুরায় শিল্প ও সাহিত্য অঙ্গনের ৩ জন বিশিষ্ট ব্যক্তিত্ব স্মরণে নাগরিক স্মরণ সভা  কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন

রাউজানে আমার সংবাদ পত্রিকার একযুগ পূর্তি উদযাপন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৪৩ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

রাউজান প্রতিনিধি

দৈনিক আমার সংবাদ পত্রিকার সাহসিকতার এক যুগপূর্তি উপলক্ষে চট্টগ্রামের রাউজান উপজেলায় আলোচনা সভা, কেককাটাসহ নানা অনুষ্ঠানের আয়োজ করা হয়েছে। ৩ জুন সোমবার দুপুরে রাউজান পৌরসভার জলিল নগরস্থ রাউজান প্রেসক্লাবের স্থায়ী কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আবদুল ওহাব। প্রধান বক্তা ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ইউসূফ খাঁন চৌধুরী । দৈনিক আমার সংবাদ রাউজান প্রতিনিধি লোকমান আনছারীর সভাপতিত্বে অতিথি ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর মো. আসলাম, সভাপতি শফিউল আলম, সাবেক সভাপতি প্রদীপ শীল,সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান, অর্থ সম্পাদক শাহাদত হোসেন সাজ্জাদ, সদস্য রতন বড়ুয়া, যুবলীগ নেতা সালাউদ্দিন তালুকদার,আলী হায়দার শাহ, ছাত্রনেতা নাছির উদ্দিন,ফয়সাল মাহমুদ, নকিব সিদ্দিকী, মো. রায়হান, রাউজান উপজেলা পত্রিকা বিপনন প্রতিষ্ঠানের এজেন্ট সকাল শীল প্রমূখ। প্রধান অতিথি কাজী আবদুল ওহাব দৈনিক আমার সংবাদ যুগপূর্তিতে পত্রিকার সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, বস্তু নিষ্ট সংবাদ পরিবেশ করে গ্রাম বাংলার মানুষের অন্তরে স্থান করে নিয়েছে পত্রিকাটি। তিনি আগামীতে পত্রিকার সফলতা কামনা করেন। প্রধান বক্তা মেয়র জমির উদ্দিন পারভেজ বলেন, আমার সংবাদ মুক্তচিন্তার জাতীয় দৈনিক। সারাদেশের সমস্যা ও সম্ভবনা তুলে ধরে পাঠক নন্দিত দৈনিক হিসাবে পাঠকের আস্তা অর্জন করেছে। সহকারী কমিশনার (ভূমি) রিদুয়ানুল ইসলাম বলেন, সংবাদপত্র শিল্পে এখন অকাল চলছে। প্রতিযোগিতা মূলক বাজার ব্যবস্থাপনায় সংবাদপত্র ঠিকে থাকা মুশকিল। এমন অবস্থায় দৈনিক আমার সংবাদ ভালো অবস্থান সৃষ্টি করেছে। আমি পত্রিকার সমৃদ্ধি কামনা করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি