1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে শেষমুহুর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় ৪৭তম জাতীয় বিজ্ঞান সপ্তাহ ও ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্বোধন ঈদগাঁওয়ে প্রশাসনের অভিযানে পলিথিন জব্দ, জনমনে ক্ষোভ  ঈদগাঁও উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি গঠিত নোয়াখালীর সুবর্ণচরে চাষের পুকুরে বিষ প্রয়োগ, ক্ষতি প্রায় ৫ লাখ টাকা  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসায় ত্রুটি সহ্য করা হবে না: এমপি মান্নান মাগুরার শ্রীপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে মামার বিরুদ্ধে ভাগিনাদের সংবাদ সম্মেলন বৈশ্বিক সংকটে কম মুনাফার নীতি সময়ের দাবি ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী যুবদল নেতা জয়নাল আবেদীন দিপুর ‘সেল্টারে’ জমজমাট মাদক বাণিজ্য, পুলিশের অভিযানে ফাঁস চাঞ্চল্যকর তথ্য

রাউজানে শেষমুহুর্তে জমে উঠেছে কোরবানি পশুর হাট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৫১ বার

 শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

 

চট্টগ্রামের রাউজানে শেষমুহুর্তে কোরবানি পশুর হাট জমে উঠেছে। উপজেলার সবচেয়ে বড় বাজার হিসাবে পরিচিত হযরত নাতোয়ান শাহ্ বাজার প্রকাশ নাতোয়ান বাগিচা বাজার। আগামী সোমবার পবিত্র ঈদুল আজহা উদযাপন হবে।এই ঈদকে ঘিরে শুক্রবার বিকেলে নাতোয়ান বাগিচা বাজারে ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে মুখরিত হয়ে উঠে।

পরিদর্শন কালে দেখা যায়, বিশাল এলাকাজুড়ে বসেছে পশুর হাট। পর্যাপ্ত গরু, মহিষ ও ছাগল বাজারে বিক্রি করতে নিয়ে এসেছে ক্রেতারা।সাপ্তাহিক এই বাজারে দেখা যায়, মাঝারি আকৃতির একেকটি গরু বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়। বড় আকারের গরু বিক্রি হচ্ছে দেড় থেকে আড়াই লাখ এবং ১০-১৮মণ ওজনের গরু বিক্রি হচ্ছে ১০-১৫ লাখ টাকায়। পাশাপাশি এই হাটে রয়েছে বিভিন্ন প্রজাতির ছাগলও। একেকটি বড় আকারের খাসি-ছাগল বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ হাজার টাকায়।ছোট সাইজের ছাগ বিক্রি হচ্ছে ১০-২০ হাজার টাকায়।ক্রেতারা তাদের পছন্দের গরু-ছাগল কিনে নিরাপত্তার সাথে বাড়ি ফিরে।গরু পাশাপাশি মহিষের চাহিদাও বেড়েছে।নাতোয়ান বাগিচা বাজারে গরু কিনতে আসা খোরশেদ আলম নামে এক ক্রেতা বলেন, এই বাজার থেকে নিরাপত্তার সাথে এক লাখ টাকা দিয়ে পছন্দের গরু কিনতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেন।প্রতি বছর এই বাজার থেকে আমি গরু কিনে থাকি।বাজার পরিচালনা কমিটির সদস্য ও ইউপি সদস্য দিলীপ কুমার দে, জানান, এই বাজারে প্রায় ৭০০টির মত পশু বেচাকেনা হয়েছে।বেশি বিক্রি হয়েছে ১লাখ থেকে দেড় লাখ টাকার দামে গরু। মাঝারি সাইজের গরু বিক্রি হয়েছে ৬০থেকে ৯০ হাজার টাকায়। পরিচালনা কমিটির কমিটির সদস্য ও মেম্বার প্রবেশ বড়ুয়া জনান,এই বাজারে ক্রেতা-বিক্রেতারা নিরাপত্তার সাথে কেনাবেচা করতে পাচ্ছেন। ৭নং রাউজান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বি এম জসিম উদ্দিন হিরু বলেন, এই বাজারটি সম্পর্ণ বিনা হাসিলে গরু ছাগল ও মহিষ বিক্রি করা হয়। রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় বাজারটি হাসিল মুক্ত করা হয়েছে। তিনি বলেন,  বিনা হাসিলে এ বাজারের ব্যবস্থা থাকায় ক্রেতা -বিক্রেতারা সন্তুষ্টি প্রকাশ করে পছন্দের কোরবানি পশুটি কিনে নিয়ে নিরাপদ মনে বাড়ি ফিরেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net