ঢাকা   ০১:৪৮:৪৭ এএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত  কৃষক কার্ডের মাধ্যমে আবহাওয়ার আগাম বার্তা পাবেন কৃষকরা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তার অপসারণের দাবিতে বিক্ষোভ  ঘনবসতিপূর্ণ এলাকায় আমজাদ এন্টারপ্রাইজের কেমিক্যালের ড্রাম ব্যবসা, দূষণের ঝুঁকিতে কর্ণফুলী নদী, আতঙ্কে নোমান কলেজ রোডের বাসিন্দারা মাগুরায় নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত টঙ্গীর রাজনগরে জমি দখল ও চাঁদাবাজির অভিযোগ, মাফিজুরের গ্রেপ্তার দাবি ভুক্তভোগীদের

সমাজ সংস্কারে অগ্রণি ভূমিকা রাখবে কাহারঘোনা সংস্কার পরিষদ, গুণিজন সংবর্ধনা অনুষ্ঠানে অতিথিরা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৮২ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

শিব্বির আহমদ রানা,

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী উপজেলার সরল ইউনিয়নের ‘কাহারঘোনা সংস্কার পরিষদ’র উদ্যোগে এসএসসি ও দাখিল পরিক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা ও গুণিজনদের সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শুক্রবার বিকেলে অনুষ্ঠিত কাহারঘোনা সংস্কার পরিষদ’র মিলনায়তনে এ সংবর্ধনা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি মাষ্টার মুহাম্মদ আলী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোহাম্মদ হোসাইন।


পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম’র সঞ্চালনায় এসময় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- স্মার্ট গ্রুপ অব ইন্ডাস্ট্রিস লিমিটেড এর এক্সিকিউটিভ ডিরেক্টর মাওলানা আমিন উল্লাহ, বাহারছড়া রত্নপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মাওলানা হারুনুর রশিদ, মোজাম্বিক আ’লীগের সভাপতি ও কাহারঘোনা সংস্কার পরিষদের প্রতিষ্ঠাতা সদস্য মো. নাছির উদ্দিন, মাওলানা হাফেজ মোজাহের আহমেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিষদের উপদেষ্টা মাষ্টার জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবদুল আলিম, বেলাল কোম্পানি, মো. ফজলুল করিম কোম্পানি, আবু বকর কোম্পানি, দুবাই প্রবাসী সাহাব উদ্দিন, কার্যকরী পরিষদের সম্পাদক, সদস্য সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে অবসরে যাওয়া এলাকার শিক্ষক (গুণিজন), ডাক্তার, ইঞ্জিনিয়ারে অধ্যায়নরত বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের কৃতিশিক্ষার্থী ও এসএসসি, দাখিল পরিক্ষায় কৃতিত্বের সাথে উর্থীর্ণদের সংবর্ধনা প্রদান করা হয়।

কাহারঘোনা সংস্কার পরিষদ পিছিয়ে পড়া ও ঘূণে ধরা সমাজ সংস্কারে অগ্রণি ভূমিকা পালন করবে। একটি আলোকিত কাহারঘোনা গড়তে এ যাত্রা অব্যাহত রাখবে বলে প্রত্যাশা করেন উপস্থিত অতিথিরা।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি