1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদায় আরও একটি কাতলা মা মাছ মরেছে প্রশ্ন?আর কয়টি মা মাছ মরলে সংশ্লিষ্ট প্রশাসনের ঘুম ভাঙবে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

হালদায় আরও একটি কাতলা মা মাছ মরেছে প্রশ্ন?আর কয়টি মা মাছ মরলে সংশ্লিষ্ট প্রশাসনের ঘুম ভাঙবে

শাহাদাত হোসেন, রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:
  • আপডেট টাইম : রবিবার, ৩০ জুন, ২০২৪
  • ৩১৬ বার

হালদা নদীর এই কি অবস্থা, একের পর এক মরছে ডলফিন ও কার্প জাতীয় মা মাছ। এক সপ্তাহর ব্যবধানে আবারও দেশের একমাত্র মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদী মৃত কাতলা মাছ ভেসে উঠেছে। এই এক সপ্তাহে নদীতে ৫টি রুই-কাতলা মা মাছ মরে ভেসে উঠেছে।ডলফিন মরছে একটি। রবিবার (৩০ জুন) সকাল ১১টায় নদীর রাউজান অংশের পশ্চিম গুজরা ইউনিয়নের আজিমের ঘাট এলাকায় মরা কাতলা মাছটি নদী থেকে উদ্ধার করে এলাকার লোকজন।এই মাছটির ওজন প্রায় ১৯ কেজি ৩০০ গ্রাম, দৈর্ঘ্য প্রায় ১১৮ সেন্টিমিটার। স্থানীয় বাসিন্দা রোশাঙ্গীর আলম বলেন, ‘নদীর দক্ষিণ দিক থেকে জোয়ারে ভেসে আসে কাতলাটি। ভাটার কারণে সকাল ১১টার দিকে এটি আজিমের ঘাট এলাকায় আটকা পড়ে। মাছটির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। কিছু অসাধু মাছ শিকারি এবং নদীর পানি দূষিত হওয়ার কারণেই মা মাছের মৃত্যু হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এভাবে হালদার মা মাছ ও ডলফিন মারা গেলে জীব-বৈচিত্র হুমকির মুখে পড়বে।এ অবস্থায় হালদার জীববৈচিত্র্য রক্ষায় হালদার পাড়ে নজরদারি বাড়ানোর প্রয়োজনও মনে করছেন বিশেষজ্ঞরা।হালদা পাড়ের বাসিন্দারা বলছেন, হালদা নদীর সঙ্গে যুক্ত পাঁচটি খাল ও দুটি বিলের পানি শিল্প ও গৃহস্থালী বর্জ্য দূষণে কালো হয়ে গেছে। এসব পানি হালদায় গিয়ে পড়ছে। এক সময় হালদায় প্রতিমাসে কমপক্ষে দুই তিনটি অভিযান হতো,সেটি আর চোখে পড়ছে না। এরপরও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ঘুম ভাঙছে না। আর কয়টি মা মাছ মরলে সংশ্লিষ্ট প্রশাসনের ঘুম ভাঙবে তা স্থানীয় হালদা পাড়ের জনগণের প্রশ্ন?।এবিষয়ে রাউজান উপজেলা মৎস্য অফিসার আলমগীর হোসেন বলেন, হালদায় ১৯ কেজি ৩০০ গ্রাম, দৈর্ঘ্য প্রায় ১১৮ সেন্টিমিটারের একটি কাতলা মা মাছ মারা গেছে। তবে মাছটি মরেছে ধেরি হয়েছে।তাই কি কারণে মাছটি মৃত্যু হয়েছে নদীর পানির বিভিন্ন ভৌত-রাসায়নিক গুনাগুন পরিক্ষা করে দেখতে হবে। হালদা গবেষক ও চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ড. মো. শফিকুল ইসলাম বলেন, দূষণ, অবৈধ জাল, বঁড়শি ও বিষ দিয়ে মাছ ধরার কারণে হালদা নদীর স্বাস্থ্য ব্যবস্থা আজ মারাত্মক হুমকির মুখে পড়েছে। বিষাক্ত বর্জ্য দ্বারা হালদার জলজ বাস্তুতন্ত্রের পানির বিভিন্ন ভৌত-রাসায়নিক গুনাবলি পরিবর্তন হয়ে দূষিত করছে হালদার জলজ পরিবেশকে। নদী দূষণ থেকে হালদা জলজ বাস্তুতন্ত্রকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনার জন্য যেসব শাখাখালের মাধ্যমে হালদায় কলকারখানার বর্জ্য ফেলা হচ্ছে সেসব কারখানা চিহ্নিতপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net