1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে জোরপূর্বক জমি দখল করে বহুতল পাকা দালান ঘর নির্মাণের অভিযোগ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে আচরণবিধি ভঙ্গের দায়ে  যৌথবাহিনীর হাতে আটক-৭ ঈদগাঁওয়ে পাহাড়ের ঢালু থেকে বৃদ্ধের লাশ উদ্ধার টাকাসহ আটক নিয়ে যা বলছে জামায়াত চকরিয়ার খুটাখালীতে বাস চাপায় ইজিবাইক চালক নিহত সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ

চৌদ্দগ্রামে জোরপূর্বক জমি দখল করে বহুতল পাকা দালান ঘর নির্মাণের অভিযোগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ২১৭ বার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে জোরপূর্বক জমি দখল করে দালান ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের উত্তরপাড়া বড় বাড়িতে। এ ঘটনায় ভুক্তভোগি মো: অহিদুর রহমান শনিবার (০১ জুন) বিকালে চৌদ্দগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। বিষয়টি নিয়ে আদালতেও একাধিক মামলা চলমান রয়েছে বলে ভুক্তভোগির পরিবার সূত্রে জানা গেছে।

থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কাশিনগর ইউনিয়নের অলিপুর গ্রামের উত্তরপাড়ার বড় বাড়ির মৃত জসিম উদ্দিনের ছেলে মো: অহিদুর রহমান ও তাঁর অপর ভাইগণ পূর্ব পুরুষদের থেকে ওয়ারিশ সূত্রে মালিকানা নিশ্চিত হয়ে অলিপুর মৌজাধিন বিএস ফাইনাল-২৮৬ এর খতিয়ানের সাবেক ৮৯, ৩৫৮, ৩৫৯ দাগে ও হালে ৩৯৩ দাগে সর্বমোট ৬৬ শতক সম্পত্তি ভোগদখল সহ মালিক স্বত্ত¡বান রয়েছেন। এদিকে একই বাড়ীর আব্দুল মান্নানের ছেলে মো: জাফর আহম্মেদ ও মো: সাইফুল ইসলাম জোরপূর্বক ৩৯৩ হালদাগের অন্দরস্থ দক্ষিণ-পশ্চিম পাশের ১০ শতক জমি জোরপূর্বক দখল করে ২০২২ সালের নভেম্বর মাসের শেষের দিকে একটি বহুতল পাকা দালান ঘর নির্মাণ কাজ শুরু করেন। পরে ভুক্তভোগি অহিদুর রহমান গং তাদের নির্মাণ কাজে বাধার প্রদান করেন এবং বিষয়টি নিয়ে থানায় অভিযোগ (এসডিআর নং-৪১৫২/২২) দায়ের করেন। এরপর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরে এ বিষয়ে ভুক্তভোগিরা আদালতে পৃথক দু’টি মামলা দায়ের করেন। মামলাগুলো অদ্যবদি চলমান রয়েছে। এদিকে গত শুক্রবার (৩১ মে) সকালে জাফর ও সাইফুল বিবাদমান ওই জায়গায় পুনরায় ঘর নির্মাণের কাজ শুরু করলে উভয়পক্ষের মধ্যে আবারো ঝগড়া-বিবাদ হয়। এ সময় অভিযুক্ত জাফর আহম্মেদ ও সাইফুল ইসলাম পরিবারের অন্যান্য সদস্যরা সহ সংঘবদ্ধ হয়ে ভুক্তভোগিদের উপর হামলার উদ্দেশ্যে চড়াও হন এবং প্রাণনাশের হুমকি সহ বিভিন্ন হুমকি-ধমকি অব্যাহত রাখেন। এ ঘটনায় অহিদুর রহমান পরিবারের নিরাপত্তা ও বিবাদমান বিষয়টির সমাধান চেয়ে আব্দুল মান্নানের ছেলে মো: জাফর আহম্মেদ (৩৫) ও সাইফুল ইসলাম (২৮) এর বিরুদ্ধে থানায় আরেকটি লিখিত অভিযোগ (এসডিআর নং-২০৪৯/২৪) দায়ের করেন। অভিযোগ পেয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন দেওয়ান সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে নির্মাণ কাজ বন্ধ করে দেন। আদালতে চলমান মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন কাজ বন্ধ থাকে এ বিষয়ে বিবাদীদের সতর্ক করেন তিনি। বিষয়টি নিয়ে আদালতে দু’টি পৃথক মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

এ বিষয়ে অভিযুক্ত জাফর আহম্মেদ বলেন, ‘নিজেদের জায়গায় আমরা ঘর নির্মাণ করছি। অহিদুর রহমান গং আমাদেরকে বারবার হয়রানি করছে। তারা আদালতে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। আদালত সে মামলাটি খারিজ করে দিয়েছে। সমাধানের লক্ষ্যে সামাজিকভাবে কয়েকবার বসলেও প্রতিপক্ষের লোকজন সমাজের সিদ্ধান্ত না মানায় এ বিষয়ে কোনো মীমাংশা হয়নি।’

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক জসিম উদ্দিন দেওয়ান বলেন, ‘অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি শান্ত করা হয়েছে। সমাধান না হওয়া পর্যন্ত নির্মাণ কাজ বন্ধ রাখার জন্য জাফর আহম্মেদকে পরামর্শ দেওয়া হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net