1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ওয়াকার-উজ-জামানকে সেনাপ্রধান নিয়োগ  প্রজ্ঞাপন জারি - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
পারমাণবিক বোমার চেয়েও কার্যকর অস্ত্র পেয়ে গেছে ইরান! আনোয়ারায় কোদালা খালে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগ, শত শত মাছ মরে দুর্গন্ধ ছড়াচ্ছে এলাকায়,স্থানীয়দের ক্ষোভ  খুটাখালীতে ছুরিকাঘাতে আহত ইউনুস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে  একনেক সভায় সভাপতিত্ব করছেন প্রধানমন্ত্রী নম্বরবিহীন মোটরসাইকেলে তেল সংগ্রহের সময় ১ কারারক্ষী আটক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস-২০২৬ উৎযাপিত  খুটাখালীতে ইউনিয়ন মাইগ্রেশন ফোরাম এর সভা অনুষ্ঠিত  জনতা ব্যাংক নবীনগর শাখায় ব্যবস্থাপক হিসেবে যোগদান করলেন আশ্রাফুল হক ঈদগাঁওয়ে জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবস পালিত

ওয়াকার-উজ-জামানকে সেনাপ্রধান নিয়োগ  প্রজ্ঞাপন জারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৫৪ বার

শ্যামল বাংলা ডেক্সঃ নিউজ

আগামী ২৩ জুন ২০২৪ অপরাহ্ন হতে বিএ-২৯০২ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান, ওএসপি, এসজিপি, পিএসসি, চীফ অফ জেনারেল স্টাফ (সিজিএস)-কে জেনারেল পদবীতে পদোন্নতি প্রদানপূর্বক উক্ত তারিখ অপরাহ্ন থেকে ৩(তিন) বৎসরের জন্য সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ প্রদান করা হয়েছে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের “আইএসপিআর”  পক্ষ থেকে পাঠানো প্রেস  বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়।

গত ১১ জুন মঙ্গলবার ২০২৪ইং রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব নাহিদা পারভীন।
প্রজ্ঞাপনে টিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার উজ-জামানকে আগামী “২৩ জুন অপরাহ্ন” থেকে জেনারেল পদে পদোন্নতি প্রদান পূর্বক প্রতিরক্ষা বাহিনী সমূহের প্রধানদের নিয়োগ [বেতন ভাতা এবং অন্যান্য সুবিধা] ২০১৮   আইন  অনুসারে তিন বছরের জন্য সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ করা হলো।

নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net