1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নকল সোনা বিক্রি করতে এসে মহিলা আটক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে স্ত্রীর হাতে স্বামী খুন! পুলিশ হেফাজতে স্ত্রী, এলাকায় চাঞ্চল্য জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: ড. খলিলুর রহমান জ্বালানি তেলের দামবৃদ্ধিতে বেড়েছে সবজির দাম সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী নোয়াখালীর হাতিয়ায় আইনশৃঙ্খলা মিটিংয়ে তোপের মুখে এমপি হান্নান মাসউদ  নোয়াখালীর চৌমুুহনীতে ইসলামী ব্যাংকের গ্রাহক ফোরামের বিক্ষোভ মিছিলি ও সমাবেশ অনুষ্ঠিত হয় মাগুরার শ্রীপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার!স্বামী আটক, পরিবারের দাবি হত্যার! অপ্রতীম হত্যার পর  কুমিল্লার ১৮ থানায় কিশোর গ্যাংবিরোধী একযোগে অভিযান, আটক ৬২৪ মাগুরার শ্রীপুরে আনসার ও ভিডিপির বৃক্ষরোপণ অভিযান-২০২৬ অনুষ্ঠিত দেশের উন্নতির লক্ষ্যে বেশী বেশী শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে- মাগুরায় ব্যবসা উন্নয়ন শীর্ষক কর্মশালায় শহীদুল ইসলাম

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নকল সোনা বিক্রি করতে এসে মহিলা আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৭ জুন, ২০২৪
  • ৪২২ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী হাটের অপু জুয়েলার্সে নকল সোনা বিক্রি করতে এসে আটক হয়, নাজমা বেগম (৪২) নামের দুই সন্তানের জননী এক মহিলা। আপু জুয়েলার্সের স্বত্বাধিকারী নন্দ কুমার বনিক জানান, বৃহস্পতিবার (৬ জুন) দুপুর ২ টায় এক মহিলা আমার জুয়েলারী দোকানে নাজমা নামে এক মহিলা একটি সোনার আংঠি বিক্রি করতে আসেন। সেই সময় ঐ সোনার আংঠিটি আমার সন্দেহ হয়। পরে কষ্টি পাথরে যাচাই করে নকল সোনা ধরা পরে। বালিয়াডাঙ্গী থানার পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে ঐ মহিলাকে জিজ্ঞাসাবাদ করলে তার নাম নাজমা বেগম এবং যশোর জেলার কিশবপুর থানার যাতপুর চাচড়া খামারপাড়া গ্রামের সেলিম হোসেনের স্ত্রী। তিনি আরো বলেন, আমাকে রেখে আমার স্বামী দ্বিতীয় বিয়ে করে ঢাকায় অবস্থান করে। পরে পুলিশ স্থানীয় চাড়োল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীলিপ কুমার চ্যাটার্জী বাবুর উপস্থিতিতে ঐ মহিলাকে নিজ জিম্মায় ছেড়ে দেন। এই ঘটনায় লাহিড়ী বাজারে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে আটক হওয়া মহিলার নাম ও পরিচয় সঠিক কিনা তা জানা যায়নি।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net