1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে দুদকের গণশুনানি ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হবিগঞ্জে নিখোঁজের দুদিন পর সিএনজি চালকের মরদেহ উদ্ধার বিশ্বমানের মানবসম্পদ গড়তে প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়গুলোর ভূমিকা গুরুত্বপূর্ণ: রাষ্ট্রপতি কুমিল্লা সিটি স্কুলের কৃতি ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা একাদশ শ্রেণিতে ভর্তি আবেদনের ফল প্রকাশ আজ প্রকাশিত সংবাদের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ঠাকুরগাঁওয়ে দুদকের গণশুনানি !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০২৪
  • ৩৯৪ বার

মো মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

“রুখবো দুর্নীতি, গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ” এই স্লোগানকে সামনে ঠাকুরগাঁওয়ে বিভিন্ন সরকারি অফিসে সেবা নিতে এসে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত জনসাধারণকে নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। ৩ জুন সোমবার দুর্নীতি দম কমিশন(দুদক) এর আয়োজনে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির অডিটোরিয়াম হলরুমে এই গণশুনানির আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন দুদকের সচিব খোরশেদা ইয়াসমীন। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহবুবুর রহমান, দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন, রংপুর বিভাগের পরিচালক তালেবুর রহমান, ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক, দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক তাহাসিন মুনাবীল হক সহ ঠাকুরগাঁও জেলার সকল সরকারি দপ্তরের প্রধান, জন প্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকগণ উপস্থিত ছিলেন।

এ সময় উক্ত গণশুনানিতে বিভিন্ন সরকারি অফিসে সেবা প্রাপ্তিতে হয়রানির শিকার বা সেবা বঞ্চিত সংক্ষুব্ধ জনসাধারণ তাদের অভিযোগসমূহ ঠাকুরগাঁও সদরের সকল সরকারি দপ্তর প্রধানদের উপস্থিতিতে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সামনে তুলে ধরেন। সেই সাথে সেবা বঞ্চিত জনসাধারণের উত্থাপিত অভিযোগের বিষয়ে দুদক কর্তৃক তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net