1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতিশিক্ষার্থী সংবর্ধনা পুরস্কার বিতরণ সম্পন্ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গাজীপুরে একই পরিবারের পাঁচজনকে গলা কেটে হত্যা ঈদগাঁওয়ে হত্যা মামলার আসামি আতাউল্লাহ গ্রেফতার মির্জা ফখরুলসহ ১৫ জন পাচ্ছেন ‘আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্মৃতি স্বর্ণপদক ২০২৬’ মানবতাবিরোধী কোনো অপরাধকে তামাদি হতে দেবে না সরকার : তথ্যমন্ত্রী গাঁজাসহ আটক যুবককে কোস্টগার্ডের মারধরের অভিযোগ, তদন্তের নির্দেশ শুলক বহর  ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড হিসাবে গড়তে চাই: কাউন্সিলর প্রার্থী মো.আব্দুল হাই ঈদগাঁওয়ে পুলিশের বিশেষ অভিযানে হত্যা, পরোয়ানাভুক্তসহ গ্রেফতার-৮ গোদাগাড়ীতে মাদকের ভয়াবহতা ‘কলঙ্ক থেকে মুক্তি চাই’ গোদাগাড়ীবাসী ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৭ দিনের ছুটি ঘোষণা প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়াকফ প্রশাসকের সাক্ষাৎ

বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশনের কৃতিশিক্ষার্থী সংবর্ধনা পুরস্কার বিতরণ সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ জুন, ২০২৪
  • ৩০৬ বার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

বাঁশখালী ভিত্তিক বিভিন্ন স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীদের কল্যাণে এবং সামাজিক অবক্ষয়রোধে কাজ করা ‘বাঁশখালী স্টুডেন্টস ওয়েলফেয়ার ফাউন্ডেশন’ এর উদ্যোগে আয়োজিত শর্ট স্টোরি রাইটিং কনটেস্ট, মোবাইল ফটোগ্রাফি কনটেস্ট এর পুরস্কার বিতরণ ও এপ্লাস প্রাপ্ত কৃতিশিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান’২৪ সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার সকালে বাঁশখালী বঙ্গবন্ধু সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে চট্টগ্রাম জর্জ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট জাকের উল্লাহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবরার হাসান রিয়াদ।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী সরকারী আলাওল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ আজিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক যুক্তরাষ্ট্র প্রবাসী মো. আবু সৈয়দ, রংগিয়াঘোনা মনছুরিয়া ফাযিল মাদরাসার আরবি প্রভাষক মো. শহিদুল্লাহ, সহকারী ভূমি অফিসার মিজানুর রহমান, বাঁশখালী পৌরসভার কাউন্সিলর রোজিয়া সোলতানা, সাংবাদিক শিব্বির আহমদ রানা, যুক্তরাষ্ট্র প্রবাসী ডা. আফরা হোসেন, যুক্তরাষ্ট্র প্রবাসী কম্পিউটার ইঞ্জিনিয়ার আদনান সাঈদ, ফাউন্ডেশনের কার্যকরি পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক রাহাত।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ফাউন্ডেশনের কার্যকরী পরিষদ সদস্য মাঈন উদ্দীন। এ সময় অন্যান্য কার্যকরী পরিষদ সদস্য, সাধারণ সদস্য, কৃতিশিক্ষার্থী ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত হয়।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net