1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড়ে হতদরিদ্র ৮১টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর  - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএসবিআরএ সভাপতি হলেন পিএইচপি ফ্যামিলির ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বাংলাদেশ শিক্ষক সমিতি’র ত্রিবার্ষিক সম্মেলন ও নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত  জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র বরদাস্ত করবেনা জনগন! মাগুরার সমাবেশে- মোবারক হুসাইন চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে’ বিএনপি রাষ্ট্রক্ষমতায় আসলে দেশের কাঙ্খিত উন্নয়ন হয়: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী কুমিল্লায় ১১ দলীয় ঐক্যের সমাবেশ ও গণমিছিল রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান

রামগড়ে হতদরিদ্র ৮১টি পরিবার পেল প্রধানমন্ত্রীর উপহারের ঘর 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৩৬১ বার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ৫ম পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ প্রদান কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

সকাল ১১টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ২৬টি জেলায় এবং ৭০টি উপজেলায় একযোগে ১৮ হাজার ৫৬৬টি হতদরিদ্র পরিবারের মাঝে আনুষ্ঠানিক ভাবে জমি সহ ঘর হস্তান্তরের শুভ উদ্বোধন ঘোষণা করেন। তারই ধারাবাহিকতায় খাগড়াছড়ি জেলার রামগড়ে ৮১টি পরিবারের মাঝে হস্তান্তর করা হয় দুই শতক জমির দলিল সহ দুই রুম বিশিষ্ট একটি পাকা ঘর।

এসময় রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতা আফরিন এর সভাপতিত্বে জমি সহ ঘর হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কার্বারী।

অনুষ্ঠানে ভূমিসহ ঘর পেয়ে হতদরিদ্র পরিবারের সদস্যরা অত্যন্ত আনন্দিত ও আবেগে আপ্লূত। তাঁরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদ্রেহী আত্মার মাগফেরাত ও তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহাঙ্গীর আলম, উপজেলা নির্বাচন কর্মকর্তা জমির উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, জনপ্রতিনিধি এবং উপকার ভোগী সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net