ঢাকা   ১০:৪৯:৩৩ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

খাগড়াছড়ি কওমী মাদরাসা ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ৩৭৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আলমগীর হোসেন,খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল সম্পন্ন হয়েছে।

 

বুধবার ( ১৭ জুলাই ) দুপুর ২টায়  মানিকছড়ি বাজার দারুস সুন্নাহ মাদ্রাসার ২য় তলা ভবনে  পবিত্র কুরআন তেলাওয়াত এর মাধ্যমে এ অনুষ্ঠান শুরু হয়।

মানিকছড়ি উপজেলা শাখার কাউন্সিলের পরিচালনা কমিটি  আহবায়ক মাওলানা ফরিদ উদ্দিনের সভাপতিত্বে মাওলানা ইব্রাহিম খলিল আল ফরিদীর সঞ্চালনায়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি  কওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি। বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ক্ওমী মাদরাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম।

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, খাগড়াছড়ি কওমী মাদরাসা ও ওলামাঐক্য পরিষদ আদর্শ সমাজ বিনির্মাণে আল্লাহর আইন-কানুন ও মহানবী সা. এর সুন্নাহর আলোকে অগ্রণী ভূমিকা পালন করছে। আরো বক্তব্য রাখেন মাওলানা শামসুল হক, মাওলানা নূর মোহাম্মদ, মাওলানা হেলাল উদ্দিন,মাওলানা আখতারুজ্জামান ফারুকী, মাওলানা আব্দুর রহিম ফারুকী, হাফেজ মোঃ ওমর ফারুক, সভায় ৫১সদস্য বিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়।

শেষ অধিবেশনে দেশ, জাতি, ইসলাম ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষনা করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি