1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়া করার অপরাধে ত্রিনাথ শীলকে আটক করে জেল হাজতে প্রেরণ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড  চলতি বছর রোজা ২৯ না ৩০টি মুঠোফোনে পরীমনিকে হত্যার হুমকি নির্বাচনে প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে আগামীকাল ঈদগাঁওয়ে পথসভায় ডাকসু জিএস ফরহাদ দাঁড়িপাল্লা ও হ্যাঁ’র পক্ষে ভোট দিন কেন্দ্র দখল করতে আসলেই ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসীদের প্রতিহত করতে হবে : নির্বাচনী জনসভায় ডা. তাহের

মাগুরায় বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়া করার অপরাধে ত্রিনাথ শীলকে আটক করে জেল হাজতে প্রেরণ!

মোঃ সাইফুল ইসলাম (মাগুরা)
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪
  • ২৩৫ বার

মাগুরার মহম্মদপুরে পকেটমার সন্দেহে জয়নাল শেখ (৫০) নামে এক বৃদ্ধকে জনসম্মুখে মাথা ন্যাড়াসহ গোঁফ কেটে দেওয়ার অপরাধে ত্রিনাথ শীল নামে একজনকে আটক করে জেল হাজতে প্রেরণ করছে পুলিশ। গত মঙ্গলবার বিকেলে উপজেলার দীঘা ইউনিয়নের নাগড়া বাজারে এ ন্যাড়া করার  ঘটনা ঘটে।

স্থানীয় ও মহম্মদপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, দীঘা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফলোশিয়া গ্রামের প্রয়াত হিরু মিয়ার ছেলে আলী রেজার পকেট থেকে টাকা বের করে নেওয়ার অভিযোগে জয়নাল শেখ (৫০) নামে এক ব্যক্তিকে স্থানীয়রা আটক করে রাখেন। পরে স্থানীয় কয়েকজন প্রকাশ্যে তার মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভে প্রচার করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বৃদ্ধ জয়নাল শেখকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

পরবর্তীতে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন মহলে সমালোচনার ঝড় উঠলে মাথার চুল ও গোঁফ কেটে ন্যাড়া করার অপরাধে ত্রিনাথ শীল(৪৫)কে মঙ্গলবার  রাতেই মহম্মদপুর থানা পুলিশ আটক করে।

ত্রিনাথ শীল দীঘা উত্তরপাড়ার  মৃত সুধীর কুমার শীলের ছেলে এবং দীঘা উত্তরপাড়ার শিশীর রায়ের জামাই।

উল্লেখ্য  ত্রিনাথ শীল পূর্বে মহম্মদপুর থানার একাধিকবার মাদক মামলায় গ্রেফতার হয়েছে।

মহম্মদপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) বোরহান উল ইসলাম বলেন, পকেটমার এবং মাথা ন্যাড়াসহ  চুল, গোঁফ কাটার সঙ্গে জড়িত ত্রিনাথ শীলসহ ২জনকেই আটক করে  ১০ জুলাই ২০২৪  বুধবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net