1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় ১০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত নোয়াখালীর কোম্পানীগঞ্জে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের নিষেধাজ্ঞা শুরুর দিনেই অভিযান: ৩০ কেজি ইলিশ জব্দ মাগুরার শ্রীপুরে নবাগত ইউএনও’র সাথে প্রেস ক্লাবের সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত  কুমিল্লায় ধানক্ষেত থেকে নিখোঁজ কিশোরীর লাশ উদ্ধার, পাশে পরিত্যক্ত সিএনজি লালমাইয়ে ধানক্ষেতের পাশ থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার শ্রীনগরে মাদ্রাসায় শিক্ষককে অব্যাহতির ঘটনায় অপপ্রচারের অভিযো

মাগুরায় ১০কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ জুলাই, ২০২৪
  • ২৮২ বার

মোঃ সাইফুল্লাহ মাগুরা

মাগুরার শ্রীপুরে ১০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে শ্রীপুর থানার অন্তর্ভুক্ত নাকোল পুলিশ ক্যাম্প। এ ঘটনার সাথে জড়িত অপর এক মাদক ব্যবসায়ী পলাতক রয়েছে। বুধবার ভোরে উপজেলার নাকোল বাজারস্থ চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার জয়দেবপুর গ্রামের ফরিদ খন্দকারের ছেলে পলাশ খোন্দকার (২৩), মাগুরার শ্রীপুর উপজেলার কাদিরপাড়া ইউনিয়নের ঘাসিয়াড়া গ্রামের ফজলুর রহমানের ছেলে পাভেল রহমান (৩৩) সে ঘাসিয়ারা সম্মিলিত পঞ্চগ্রাম মাধ্যমিক বালিকা বিদ্যালয় এর নাইট গার্ড এবং অপর মাদক ব্যবসায়ী একই গ্রামের ইবাদত মল্লিকের ছেলে মোশারফ হোসেন মল্লিক (৪৫) পলাতক রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নাকোল পুলিশ ক্যাম্প ইনচার্জ দেবব্রত সরকার ও সঙ্গীয় ফোর্স নাকোল বাজার চৌরঙ্গী মোড় এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় তাদের কাছে থাকা টলি ব্যাগের মধ্য থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের আটকের সংবাদ পেয়ে অপর মাদক ব্যবসায়ী পালিয়ে যাই। পলাতক আসামিকে আটকে জোর তৎপরতা চলছে।
এ বিষয়ে শ্রীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম জানান, নাকোল পুলিশ ক্যাম্প ১০ কেজি গাঁজাসহ ২ জনকে আটক করেছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটা মামলা রুজু হয়েছে। পলাতক অপর আসামিকে ধরার জোর চেস্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net