1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিথ্যা ও অন্যায়ের কাছে মাথা নত না করাই কারবালার শিক্ষা " - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা

মিথ্যা ও অন্যায়ের কাছে মাথা নত না করাই কারবালার শিক্ষা “

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ২৭০ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

পবিত্র আহলে বাইতে রাসূল (সা:)এর স্মরণে ৫ দিন ব্যাপী শোহাদায়ে কারবালা মাহফিল ২য় দিবস গাউসিয়া হক ভাণ্ডারী খানকাহ শরিফ ব্যবস্থাপনায় শনিবার বাদে মাগরিব মাদ্রাসা-ই-শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ৭ নং পশ্চিম ষোলশহর ওয়ার্ড আওয়ামীলীগর সভাপতি কাজী রাশেদ আলী জাহাঙ্গীর-এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি চট্টগ্রাম -৮ আসন নোমান আল মাহমুদ। প্রধান আলোচক ছিলেন হযরতুল আল্লামা আবুল ফজল মুহাম্মদ সাইফুল্লাহ সুলতানপুরি। বিশেষ আলোচক ছিলেন মাওলানা গোলাম মওলা আল মাইজভাণ্ডারী, মাওলানা মামুনুর রশিদ আলকাদেরী, মাওলানা বেলাল হোসাইন। সৈয়দ আবু আহমদের পরিচালনায় পবিত্র কোরআন তেলওয়াত করেন হাফেজ মোহাম্মদ মোবাশ্বের হোসাইন, নাত-ই- রাসুল (দ.) মোহাম্মদ জামিরুল ইসলাম ও মাইজভাণ্ডারী গজল মোহাম্মদ আরমান উদ্দিন। মাহফিলে আরো উপস্থিত ছিলেন উদযাপন পর্ষদ এর উপদেষ্টা মোকসেদুর রহমান দুলাল, চেয়ারম্যান মোহাম্মদ আলী, কো চেয়ারম্যান- ফজলুল হক ফজু, যুগ্ম, সচিব মুহাম্মদ শওকত হোসাইন। সদস্য ওমর ফারুক, সাইফুল ইসলাম, ডাঃ বরুন কুমার আচার্য, রোকনুজ্জামান টুটুল, মোহাম্মদ খুরশিদ আলম, আহসান উল্লাহ চৌধুরি ভিবন, মোহাম্মদ দৌলত, মাওলানা হারুনুর রশিদ, সৈয়দ আনিসুল ইসলাম আলম, মোহাম্মদ নুর মিয়া, জাহেদ সরওয়ার, মজিবুর রহমান রাসেল, সৈয়দ কামরুল ইসলাম টিপু, মোহাম্মদ রুবেল, মোহাম্মদ ওসমান, বিজয়। বক্তারা বলেন, হযরত ইমাম হুসাইন (রা.) কারবালা প্রান্তরে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন বিসর্জন দিয়েছিলেন। কিন্তু বাতিলের সাথে আপোষ করেন নি। অসত্যের কাছে মাথা নত না করা কারবালার শিক্ষা।মিলাদ ও মোনাজাতের মাধ্যমে মাহফিল সমাপ্তি হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net