1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক নিহত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কোম্পানীগঞ্জে মাদক, কিশোর গ্যাং ও বাল্যবিবাহ প্রতিরোধে চরকাঁকড়া ছাত্রদলের বিক্ষোভ মিছিল বেবিচকের ছাড়পত্রের জন্য ৪টি গ্রাউন্ড হ্যান্ডলিং প্রতিষ্ঠানকে মনোনীত করেছে জাপানি কনসোর্টিয়াম কুমিল্লায় স্কুলছাত্রী হত্যার ঘটনায় গ্রেফতার এক নোয়াখালীর সেনবাগে কৃষি জমিতে ইঁদুর মারার বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু  যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ, জ্যোতির মৃত্যু আসছে মডেল খাল কর্মসূচি: বহুমুখী জীবিকা ও কর্মসংস্থানের সম্ভাবনা অস্ট্রেলিয়ার বিপক্ষে আজ মাঠে নামছে বাংলাদেশ প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর মুক্ত বাণিজ্য অঞ্চল ও ইনল্যান্ড কনটেইনার ডিপোতে ডিপি ওয়ার্ল্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী নবীনগরে আশেকান মঞ্জিলে ৩৯তম উরস মোবারক অনুষ্ঠিত

টেকনাফ সীমান্তে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা নাগরিক নিহত

মোঃ ওসমান গনি ইলি কক্সবাজারঃ
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ জুলাই, ২০২৪
  • ৩১১ বার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের ওপারে মাইন বিস্ফোরণে মোহাম্মদ আয়াছ নামে এক মিয়ানমারের নাগরিক নিহত হয়েছেন। নিহতের নামটি ছাড়া তার কোন ঠিকানা পাওয়া যায়নি।

কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২ জুলাই) দুপুর ২টা ৪৫ এর দিকে কক্সবাজার সদর হাসপাতালে তাকে নিয়ে আসা হয়। তবে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কর্তব্যরত চিকিৎসক।

তিনি বলেন, মাইন বিস্ফোরণে মিয়ানমারের একজন নাগরিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে। এখানে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। তাকে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে তাকে যারা নিয়ে এসেছিলো তারা পালিয়ে গেছে।

উল্লেখ যোগ্য গত ২২ জুন ২০২৪ইং টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় আনোয়ার নামের মিয়ানমারের এক নাগরিকের পা বিচ্ছিন্ন হয়ে যায়। তাকে কক্সবাজার সদর হাসপাতাল ভর্তি করা হলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছিলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net