ঢাকা   ০১:৫৭:৩১ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

ঠাকুরগাঁওয়ে মাদকদ্রব্যের অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলায় মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। ১৪ জুলাই রোববার ঠাকুরগাঁও জেলা কালেক্টরেট চত্বর থেকে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে ঠাকুরগাঁও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

“মাদকের আগ্রাসন দৃশ্যমান প্রতিরোধেই সামাধান” এই শ্লোগানে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় ঠাকুরগাঁও জেলা প্রশাসনের উপ-পরিচালক স্থানীয় সরকার (ভারপ্রাপ্ত) সরদার মোস্তফা শাহিনের সভাপতিত্বে বক্তব্য দেন প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা প্রশাসক মো: মাহবুবুর রহমান, বিশেষ অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: সোলেমান আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী, ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হক প্রমুখ।
পরে শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি