ঢাকা   ০২:০৯:০৬ এএম, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন মাগুরায় যুবদল নেতা শাকের হত্যার বিচার দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন, আসামিপক্ষের হুমকি  মাগুরায় কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের প্রচারণা করাও নিষিদ্ধ: তথ্য প্রতিমন্ত্রী নেত্রকোনায় মোহনগঞ্জ এক্সপ্রেসের ৪ বগিতে আগুন মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুর সুযোগ নেই: চিফ প্রসিকিউটর টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল থেকে পুলিশের গাড়িতে আগুন ফতুল্লায় মাদ্রাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ ৪৮ শিক্ষার্থী হাসপাতালে টঙ্গী পৌর মার্কেট লিজ বাতিলে অনিয়ম হাইকোর্টের স্থগিতাদেশ

ঠাকুরগাঁওয়ের শীবগঞ্জে অন্ত:স্বত্তা নারীকে মারপিটের অভিযোগে মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ জুলাই, ২০২৪
  • ৩৩৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সারালিতে বসত বাড়ি থেকে উচ্ছেদের হুমকি দিয়ে মোছা: তসলিমা নাসরিন (জুই) (৩৮) কে মারপিটের অভিযোগে মামলা দায়ের করা হয়। ঠাকুরগাঁও বিজ্ঞ অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালতে ভুক্তভোগী নারী এ মামলাটি দায়ের করেন। .মামলার বিবরণে জানা যায়, ঐ গ্রামের মো: জিয়ারুল ইসলাম নিজ বাড়িতে স্ত্রী সহ বসবাস করে আসছিলেন। এ অবস্থায় গত ১৮ জুন মামলার আসামী মো: নুর ইসলাম (৫৫) সহ অন্যানরা বাদিনীকে সর্বশান্ত করার উদ্দেশ্যে হামলা চালায়। এ সময় অন্তঃস্বত্তা ঐ নারীকে মারপিট ও ধারালো ছোড়া দিয়ে আঘাত করে গুরুতর যখম করে। আসামীরা ঐ পরিবারটিকে ভিটে-বাড়ি ছাড়ার জন্য বিভিন্ন ধরনের হুমকি-ধমকি দেয়। পরে পরিবারের লোকজন ঐ নারীকে উদ্ধার করে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। মামলার তদন্ত করার জন্য ঘটনাস্থলে পুলিশ গেলে আসামীগণ ক্ষিপ্ত হয়ে পুনরায় বিভিন্ন ধরনের হুমকি প্রদান করলে মো: জিয়ারুল ইসলাম, ঠাকুরগাঁও সদর থানায় লিখিত অভিযোগ জমা দেন। মামলায় অন্যান্য আসামীরা হলেন– ঠাকুরগাঁও সদর উপজেলার শীবগঞ্জ সারালি গ্রামের আকিম উদ্দীনের ছেলে মো: রফিকুল ইসলাম (৩৫), তার স্ত্রী মোছা: পপি বেগম (২৮), মো: সহিম উদ্দীনের ছেলে মো: আব্দুল গফুর (৫৮), তার ছেলে মো: আল মামুন (২৪), মো: নুর ইসলামের ছেলে মো: ফাহিম মুনকার রাজ (১৮), মেয়ে মোছা: রুনা বেগম (৫৫)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি