1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজানে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে দোয়া অনুষ্ঠিত জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে: এফএফডব্লিউসি সাতকানিয়ায় আঞ্চলিক সড়কের বেহাল দশা; চরম দুর্ভোগে জনসাধারণ রামগড়ে শিক্ষার্থীকে অপহরণের হুমকির অভিযোগ, থানায় অভিযোগের পরও সুবিচার না পাওয়ার দাবি মাগুরার শ্রীপুরে ক্রীড়া সামগ্রী-কৃষি উপকরণ- গাছ ও আর্থিক সহায়তা প্রদান সিসিটিভির নজরদারিতে কেরানীহাট, নিরাপদ নগর গড়ার প্রত্যয় এমপি শাহজাহান চৌধুরীর

রাউজানে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ জুলাই, ২০২৪
  • ৩০১ বার

শাহাদাত হোসেন,

রাউজান (চট্টগ্রাম):প্রতিনিধি

চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন করা হয়েছে। ১৮ জুলাই বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টার দিকে রাউজান উপজেলা পরিষদ চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষ মেলার উদ্বোধন করেন রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সাংসদীয় স্থানী কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী এমপি ।এ সময় উপজেলা পরিষদের চেয়ারম্যান একে এম এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ, রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আব্দুল ওহাব, সহকারী কমিশনার ভূমি রিদুয়ানুল ইসলাম, কৃষি কর্মকর্তা মাসুম কবির, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোহাম্মদ সিরাজাম মুনির, সহকারি কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার সুশীল, চট্টগ্রাম উত্তর বন বিভাগের ইছামতি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ হোসেন, স্টেশন কর্মকর্তা উজ্জ্বল কান্তি মজুমদার, ফরেস্ট রেঞ্জার ( শিক্ষানবিস)তৌহিদুর রহমান। এ সময় বন বিভাগের কর্মকর্তা ও কৃষি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। কৃষি ও রাউজান বন বিভাগের আয়োজনে মেলায় ১০ টা স্টল বসে। স্টলগুলোতে ৬০ প্রজাতির ফলদ,বনজ, ঔষধি ও শোভাবর্ধনকারী গাছের চারা রয়েছে বলে জানান আয়োজকরা। মেলায় রাউজানের বিভিন্ন এলাকা থেকে আসা নার্সারিগুলোও নিজেদের গাছের প্রদর্শনী ও বিক্রি করছে।ফলজ গাছের মধ্যে দেখা মিলছে আম, জাম, কাঁঠাল, লিচু, লটকন, ডুমুর, বেল, খেজুর, কলা, লেবুসহ বিভিন্ন প্রজাতির দেশি ফল। আছে বিভিন্ন প্রজাতির বিদেশি ফল গাছও। কিছু কিছু গাছে ফলও দেখা গেছে।
বনজ গাছের মধ্যে রয়েছে মেহগনি ও বটসহ বিভিন্ন ধরনের গাছ।বিভিন্ন জাতের ফুল ও সৌন্দর্যবর্ধক গাছও শোভা বাড়াচ্ছে মেলার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net