1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাবেক সাংসদ ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফেনীতে কাভার্ড ভ্যানের পেছনে বাসের ধাক্কা, নিহত ৩ ইরান যুদ্ধ দীর্ঘায়িত করছেন ট্রাম্প, চলছে ২০২৭ সালের প্রস্তুতি বাড়বে বাংলাদেশ-মালয়েশিয়া ফ্লাইট, সহজ হবে ভিসা মাগুরায় ১৮ জেলার ৭২ খেলোয়াড় নিয়ে টেনিস লাভার্স অ্যাসোসিয়েশনের টুর্নামেন্ট শুরু  কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী

সাবেক সাংসদ ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে থানায় মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০২৪
  • ২৫৪ বার

গোদাগাড়ী প্রতিনিধি

রাজশাহীর গোদাগাড়ীতে অবৈধভাবে ভোটকেন্দ্র দখল, প্রকাশ্যে নৌকায় সিল মারা, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি করার ঘটনায় রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সাংসদ ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় পৃথক দুটি মামলা করা হয়।

২৫ আগস্ট (রবিবার) গোদাগাড়ী থানায় মামলা দায়ের করা হয়।

গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কেন্দ্র দখল ও প্রকাশ্যে সিল মারার অভিযোগে গোদাগাড়ী উপজেলার ডোমকুলি গ্রামের বিএনপি নেতা তাহাসেন আলী বাদী হয়ে ১ টি মামলা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা এবং গুলিবর্ষণের অভিযোগে আরেকটি মামলা দায়ের করেন উপজেলার ফরাদপুর গ্রামের বিএনপি নেতা আবদুল হামিদ ওরফে (বাবলু)।

এজাহারে অনুযায়ী ২০১৮ সালের ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লস্করহাটি ভোটকেন্দ্র দখল করে প্রকাশ্যে নৌকায় সিল মারা এবং ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলাসহ গুলিবর্ষণের অভিযোগ আনা হয়।

সাবেক সাংসদ ওমর ফারুক চৌধুরীর নির্দেশে আওয়ামী লীগের নেতা–কর্মীর অবৈধ দখল,সিল মারা ও হামলাসহ গুলিবর্ষণ করেন। ১টি মামলায় ওমর ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের ২২ জন নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০-৬০ জনকে।

আরেকটি মামলায় সাংসদ ফারুক চৌধুরীসহ আওয়ামী লীগের ৪৪ নেতা–কর্মীকে আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৫০০-৬০০ জনকে।

গোদাগাড়ী থানার ওসি আতাউর রহমান বলেন, মামলা দুটিতে সাবেক সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে হুকুমের আসামি করা হয়েছে। আসামিরা সবাই পলাতক। তাঁদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net