1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
এখনই অবসরের কথা ভাবছেন না রোনালদো, লক্ষ্য ১ হাজার গোল নোয়াখালী জেলায় পরিদর্শনে আসেন চট্টগ্রাম রেঞ্জের অ্যাডিশনাল ডিআইজি মোঃ নাজিমুল হক  মাগুরায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে একটি প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা জরিমানা মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা আধুনিকায়নে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি নোয়াখালীতে সাংবাদিকদের ওপর হামলা ও মামলা না নেওয়ার অভিযোগে মানববন্ধন  ভাঙ্গুড়ায় ইট কিনার অগ্রিম ৭ লক্ষ ২৫ হাজার টাকা ফেরত না দেওয়ায় ব্যবসায়ীর নামে মামলা,গ্রেফতার (১) কোম্পানীগঞ্জের রামপুর ইউনিয়নে গাছের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় যুবকের যুবকের মরদেহ উদ্ধার  এ বছর স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে না, ধারণা প্রতিমন্ত্রী শাহে আলমের তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর সীমান্তে বিএসএফ’র গুলিতে বাংলাদেশী যুবক আহত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ আগস্ট, ২০২৪
  • ২৯৭ বার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) এর গুলিতে নাইমুর রহমান নাইম (২২) নামের বাংলাদেশী ১ যুবক গুরুতর আহত হয়। ১০ আগষ্ট শনিবার সকাল সাড়ে ১০ টায় ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার কোটাপাড়া বিজিবি সিমান্তের ৩৮৩/২ এস মেইন পিলার এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ নাইম বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের কালিবাড়ী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে বলে তথ্য পাওয়া যায়। জানা যায়, ১০ আগষ্ট শনিবার সকাল ১০ টার দিকে নাইম তার চাচা আলমগীরের সাথে সীমান্তের ৩৮৩/২ এস মেইন পিলার এলাকায় তাদের আবাদি জমিতে গরুর ঘাস কাটতে যায়। এ সময় সীমান্তের ওপারের ভারতীয় বিএসএফ’র ভেলাগাছি ক্যাম্পের জোওয়ানরা তাদের লক্ষ্য করে চিৎকার করে এবং গুলি ছুড়ে। নাইম ডানপায়ে গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকলে তার চাচা আলমগীর তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি নিশ্চিত করে গুলিবিদ্ধ যুবকের চাচা আলমগীর জানান, আমরা চাচা ভাতিজা একসাথেই ঘাস কাটছিলাম। আমরা নো মেনস লেন্ড এর থেকে দূরেই ছিলাম। কারন আমরা আমাদের যে জমিতে আলু ভুট্টা চাষ করি সে জমিতেই গরুর জন্য ঘাস কাটছিলাম। সকালে ১০ টার সময় আমরা ঘাস কাটতে যাই। কিছুক্ষণ পরেই সীমান্ত থেকে বিএসএফ সদস্যরা আমাদের দেখে চিৎকার করে এবং তারা গুলি ছুড়ে। মাটিতে পড়ে থাকা নাইমের আর্তচিৎকারে আমি বুঝতে পারি সে গুলিবিদ্ধ হয়েছে। তাকে তাৎক্ষণিক সেখান থেকে নিয়ে প্রথমে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিস্ট জেনারেল হাসপাতালে নেই। গুলিতে তার ডান পা এর হাড় ভেঙ্গে গিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রাকিবুল আলম চয়ন।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net