1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু কোম্পানীগঞ্জে থানারহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরী কমিটির সভা জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী মাগুরার শ্রীপুরে বেওয়ারিশ কুকুরের কামড়ে  ১ জনের মৃত্যু আহত-৬  মাগুরায় চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা চুক্তি বাতিলের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগের নেতা শুক্কুর আলী গ্রেপ্তার রাজনৈতিক ষড়যন্ত্রমূলক মামলার প্রতিবাদে রাঙ্গাবালীতে ছাত্রদলের বিক্ষোভ ও মানববন্ধন

ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীদের বিক্ষোভ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
  • ৩৬৪ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

সারাদেশের মতো ঠাকুরগাঁওয়ে বৃষ্টি উপেক্ষা করে শিক্ষার্থীরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন। শনিবার (৩ আগস্ট) দুপুর ১২ টা সময় শহরের সরকারি বালক উচ্চ বিদ্যালয় (বড় মাঠ) মাঠ একটি বিক্ষোভ মিছিল বেড় হয়ে পুরাতন বাসস্ট্যান্ড গোল চত্বরে সড়কে গিয়ে অবস্থান নেন। এ সময় বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচিতে বিভিন্ন বিদ্যালয়, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী-সদস্যরা অংশ নেন।

বিক্ষোভ ও অবস্থান কর্মসূচিতে সারাদেশে ছাত্র-জনতার উপর গণহত্যা, গণগ্রেফতার হামলা-মামলা প্রত্যাহার, শিক্ষার্থীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি, গুম-খুনের বিচার, দমন-পীড়ন বন্ধ, বিশ্ববিদ্যালয় ‍খুলে দেওয়াসহ ছাত্র সমাজের ৯ দফা দাবি আদায়ের জন্য বিভিন্ন শ্লোগন ছাড়াও প্রধানমন্ত্রীর পদত্যাগের জন্যেও শ্লোগান দেন তারা। এ সময় বাস্ট্যান্ড এলাকার ৪ রাস্তার মোড়ে প্রায় ২ ঘন্টা অবস্থান করায় সড়কে যান চলাচল ব্যাহত হয়। পরে সেখান থেকে আবার বিক্ষোভ মিছিল নিয়ে তারা শহরের চৌরাস্তায় এসে অবস্থান নেয় ও সেখান থেকে আজকের মতো কর্মসূচির সমাপ্ত করেন তারা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net