1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক? এআই ব্যবহার করে কারও নামে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করা অপরাধ: মেহজাবীন দেশের কল্যাণে ব্যক্তিগত উদ্যোগে কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : প্রধানমন্ত্রী মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত

ঠাকুরগাঁওয়ে সাপের কামড়ে প্রাণ গেলো দুই শিক্ষার্থীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৫ বার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,

ঠাকুরগাঁও সদর উপজেলায় সাপের কামড়ে আদিত্য ও জান্নাত নামে দুই স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সম্প্রতি গত ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে পৃথক স্থানে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট সৈয়দপুর গ্রামের জাকিরুল ইসলামের মেয়ে। তার বয়স ১২ বছর। পরিবারের সদস্যরা জানান, জান্নাত রাতে বাড়িতে ঘুমিয়ে ছিল। হঠাৎ রাত ১২টার পর সাপ কামড়ে দেয়। এতে ব্যথা অনুভব করে সে। পরে ধীরে ধীরে সারা শরীরে বিষ উঠে যায়। হাসপাতালে নেওয়ার পথেই মারা যায় জান্নাত। সে সৈয়দপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়তো।
অন্যদিকে ইয়কুবপুর গ্রামের সনাতনের ছেলে সাত বছর বয়সী আদিত্যকেও ঘুমন্ত অবস্থায় সাপ কামড়ে দেয়। এসময় বেশ কয়েকবার বমি করে সে। পরিবারের সদস্যরা দ্রুত তাকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে নিয়ে যায়। অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে চিকিৎসক। পথেই মারা যায় সে।
আদিত্য ওই ইউনিয়নের কালুক্ষেত্র সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল।
এ বিষয়ে সদর উপজেলার নির্বাহী অফিসার বেলায়েত হোসেন জানান, দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর শুনেছি। এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যু কাম্য নয়।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net