1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জ পৌরসভা কর্তৃক 'পৌর কর সেবা সপ্তাহ-২০২৪' শুভ উদ্বোধন  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলারের সহায়তা নিয়ে আলোচনা চলছে : অর্থমন্ত্রী টানা তৃতীয় দিন রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, বন্ধ বিমানবন্দর ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত

নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘পৌর কর সেবা সপ্তাহ-২০২৪’ শুভ উদ্বোধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬৩ বার

 নবীগঞ্জ (হবিগঞ্জ)

‘পৌরবাসীর উন্নয়নে/ কর দেব খুশি মনে’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে নবীগঞ্জ পৌরসভা কর্তৃক ‘পৌর কর সেবা সপ্তাহ ২০২৪’ শুভ উদ্বোধন করলেন নবীগঞ্জ উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার জনাব অনুপম দাশ । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীগঞ্জ নয়মৌজা কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুজিবুর রহমান ও নবীগঞ্জ ইউ সি বি ব্যাংক নবীগঞ্জ  শাখার ব্যবস্থাপক মুশফিক উস সালেহীন। নবীগঞ্জ পৌর কর নিরূপণ কমিটির আহ্বায়ক ও ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মো. কবির মিয়া’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন পৌরসভার হিসাব রক্ষণ কর্মকর্তা শেখ মো. জালাল উদ্দিন। এতে বক্তব্য রাখেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো. সহিদুল হক। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন পৌরসভার কর আদায়কারী মো. ইকবাল আহমেদ এবং পবিত্র গীতাপাঠ করেন সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। এ সময় উপস্থিত ছিলেন পৌরসভার প্যানেল মেয়র-১ জায়েদ চৌধুরী, প্যানেল মেয়র-২ মো. আব্দুস সোবহান, প্যানেল মেয়র-৩ ফারজানা মিলন পারুল, সংরক্ষিত কাউন্সিলর সৈয়দা নাসিমা বেগম, ৫ নং ওয়ার্ড কাউন্সিলর মো. লুৎফুর রহমান, ৯ নং ওয়ার্ড কাউন্সিলর মো. ফজল আহমদ চৌধুরী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, ৩ নং ওয়ার্ড কাউন্সিলর  মো. নানু মিয়া, ইউ সি বি ব্যাংক নবীগঞ্জ শাখার কর্মকর্তা নাজমুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌরসভার সহকারী কর আদায়কারী পৃথ্বীশ চক্রবর্ত্তী। উল্লেখ্য আজ পৌরকর সেবা সপ্তাহের প্রথম দিনে ৫৯ জন হোল্ডিংধারী পৌরকর প্রদান করে পুরস্কার গ্রহণ করেছেন।’পৌরকর সেবা সপ্তাহ ২০২৪’ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। এতে পৌরবাসীদের পৌর কর প্রদান করে আকর্ষণীয় পুরষ্কার গ্রহণ করার আহ্বান জানানো হয়।

মোঃ হাবিবুর রহমান চৌধুরী শামীম 

নবীগঞ্জ (হবিগঞ্জ) 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net