1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে বর্ণাঢ্য কাওয়ালী জলসায় হাজারো শ্রোতার ভিড় - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন 

বাঁশখালীতে বর্ণাঢ্য কাওয়ালী জলসায় হাজারো শ্রোতার ভিড়

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৬ বার

বাঁশখালী প্রতিনিধি (চট্টগ্রাম)

চট্টগ্রামের বাঁশখালীর শীলকূপস্থ হাজ্বী সোলতান আহমদ কমিউনিটি সেন্টারে সম্পন্ন হয়েছে বিশাল মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা ও কাওয়ালী জলসা। এটিকে ঘিরে অনুষ্ঠান স্থলে এসেছেন হাজার হাজার শ্রোতা। দফ আর শিল্পীদের কোসারে যেন অন্য এক রূপ পেয়েছে পুরো হলরুম। বাঁশখালীর পঁচিশটিরও বেশী শিল্পী গোষ্ঠির শিল্পীরা অংশগ্রহণ করেছে এ বর্ণাঢ্য জলসায়। শিল্পীদের পরিবেশনা আর হলরুমভর্তি শ্রোতা মুহূর্তেই যেন এক জনস্রোতে রুপ নিয়েছে পুরো হলরুম।

বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত শিল্পী এমজি মোস্তফা মুরাদ, আবৃতিশিল্পী ও উপস্থাপক রাশেদ মুহাম্মদ এর যৌথ সঞ্চালনায় বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাদে মাগরিব থেকে শুরু হয় এই কাওয়ালী জলসা। শুরুতেই অনুষ্ঠানের আয়োজকদের পক্ষে এ সময় উদ্ধোধনী বক্তব্য রাখেন বাঁশখালী প্রেসক্লাবের কোষাধক্ষ্য শিব্বির আহমদ রানা।

বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে ও পবিত্র মাহে রবিউল আউয়াল উদযাপন উপলক্ষে শানে মোস্তফা (স.) ও কাওয়ালী জলসার আয়োজন করেছে মুক্তমঞ্চ বাঁশখালী সংস্কৃতি সংসদ।

মঞ্চে একের পর এক কাওয়ালী গান পরিবেশন, নজরুল সংগীত, ইসলামিক সংগীত পরিবেশন, সম্প্রতি বিষয়ের আলোকে নাটিকা প্রদর্শনসহ গানে গানে অভিনয়ে অংশগ্রহণ করেছেন বাঁশখালীর ইসলামী ঘরোয়ানার শিল্পগোষ্ঠীর শিল্পীরা।

উপস্থিত ছিলেন বাঁশখালী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ জহিরুল ইসলাম, সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, অ্যাডভোকেট আবু নাছের, বিশিষ্ঠ ব্যবসায়ী আলী নেওয়াজ চৌধুরী ইরান, আবু তাহের, সৈয়্যদ মুর্তজা আলী চৌধুরী, মোক্তার সিকদার, অ্যাডভোকেট জিএম সাইফুল হক, কবি জসিম উদ্দিন মনছুরি, প্রকাশনা ব্যক্তিত্ব কাজী সাইফুল হক, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুস শুক্কর কোম্পানী প্রমূখ।

সুর সম্রাট ও শিল্পী সংগঠক আসহাব উদ্দিন আল আজাদ, গীতিকার কাজী শাহরিয়ার, সংগীত শিল্পী তারেকুল ইসলাম, শাহাবুদ্দিন, কাইছার উদ্দিন, ওসমান বিন জাফরি, ইউসুফ আজাদী, রহমত উল্লাহ্, গিয়াস উদ্দিন, কৌতুক অভিনেতা হারুন, মো. হাফিজুল ইসলাম সহ বিশিষ্ট শিল্পীদের পরিবেশানা ছিল কাওয়ালী জলসায়।

এদিকে অনুষ্ঠানের শুরুর পর থেকে হলরুমে আসতে শুরু করেছেন হাজার হাজার কাওয়ালী প্রেমি শ্রোতারা। তাদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও জড়ো হন মঞ্চের আশেপাশে। একের পর এক চলছে দফের তালে রাসূলের গান। শিল্পীদের সঙ্গে ঠোঁট মিলাচ্ছেন তরুণ শ্রোতারাও।

শিব্বির আহমদ রানা
বাঁশখালী, প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net