1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ-সেক্রেটারি মেছবাহ উদ্দিন  - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন শ্রীপুর উপজেলা সভাপতি আবুল কালাম আজাদ-সেক্রেটারি মেছবাহ উদ্দিন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৫ বার

ফজলে মমিন,শ্রীপুর (গাজীপুর)

বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম আজাদ এবং সেক্রেটারি মোঃ মেছবাহ উদ্দিন। ১৪ সেপ্টেম্বর শনিবার সকাল ১০ টায় শ্রীপুর নবারুণ ক্লাব এর হল রুমে বিভিন্ন স্কুল, কলেজ ও মাদরাসার প্রধান ও সহকারী শিক্ষকদের উপস্থিতিতে আলোচনার ভিত্তিতে বরামা ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক মো.আবুল কালাম আজাদকে সভাপতি এবং বামনগাঁও আশ্রাফিয়া দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. মিছবাহ উদ্দিনকে জেনারেল সেক্রেটারি করে ১৪ সদস্যের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশনের গাজীপুর জেলা সভাপতি  অধ্যাপক মো.মোজাম্মেল হক।বিশেষ অতিথি ছিলেন শ্রীপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো.নূরুল ইসলাম ও শ্রীপুর পৌর আমীর মাওলানা মো. জাহাঙ্গীর কবির।

২০২৪-২০২৫ সেশনের জন্য গঠিত কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি-১ গোসিংগা আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আতাউল হক ও সহসভাপতি-২ মিজানুর রহমান খান মহিলা ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক  মো. আশরাফ উদ্দীন, আবুল হোসাইন, মাওলানা সাইফুল বিন মতিউর, মো. আমীরুল ইসলাম, ড. মোঃ হারুন অর রশিদ,মো.মোফাজ্জল হোসেন, শরীফুল ইসলাম,মো.আবুল হোসাইন,মো. মাসুদ করিম,মো,আজিজুল হক,মোহাম্মদ আব্দুর রউফ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net