1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীপুরে জমির বিরোধে নৃশংসতার ঘটনায় ১৫ দিনেও আসামিরা অধরা, পাল্টা মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

শ্রীপুরে জমির বিরোধে নৃশংসতার ঘটনায় ১৫ দিনেও আসামিরা অধরা, পাল্টা মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯০ বার

ফজলে মমিদ,শ্রীপুর (গাজীপুর)

গাজীপুরের শ্রীপুরে রাস্তা ও জমি সংক্রান্ত জটিলতাকে কেন্দ্র করে এক ব্যক্তিকে ভয়ানকভাবে কুপিয়ে গুরুতর আহত করার ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও কোনো আসামি গ্রেফতার হয়নি। দিনে-দুপুরে আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে এবং প্রতিনিয়ত ভুক্তভোগী পরিবারকে হুমকি দিচ্ছে। শুধু তাই নয়, মামলার দুই নম্বর আসামির পক্ষের লোকজন থানায় এসে আরেকটি পাল্টা মামলা করেন ভুক্তভোগী পরিবারের বিরুদ্ধে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলছেন, মারামারি’র ঘটনায় পাল্টা মামলা করা যায়, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করবো।

 

গত ১০ সেপ্টেম্বর দুপুরে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের খিলপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত রোকুনুজ্জামান সরকার (৪৮) খিলপাড়া গ্রামের শামসুল হক সরকারের সন্তান। ওই ঘটনার পর থেকে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এখনও কাতরাচ্ছেন।

এ ঘটনায় বেশ কয়েকজন প্রত্যক্ষদর্শী ছিলেন। তারা হলেন, রোকুনুজ্জামানের ভাবি মাহমুদা আক্তার, কাজল রেখা ও প্রতিবেশী হাফিজ উদ্দিন৷

প্রত্যক্ষ্যদর্শীরা বলেন, এ ঘটনায় নিজ হাতে ভয়ানকভাবে কুপিয়েছেন, খিলপাড়া গ্রামের মৃত শফিউদ্দিন সরকারের সন্তান আমিনুল ইসলাম (৩৫) ও শাহিন কামাল (৪৪), এবং জামাল উদ্দিন সরকারের সন্তান রায়হান সরকার। এছাড়াও দা, লাঠি হাতে মারধরে অংশগ্রহণ করেন জামাল উদ্দিন সরকার, ইব্রাহিম সরকার, আফসার উদ্দিন সরকার ও সৈকত হোসেন।

এদিকে ঘটনার ১৫ দিন পেরিয়ে গেলেও প্রশাসনের কোনো ভূমিকা দেখতে পাচ্ছে না এলাকাবাসী। এমন নৃশংস ঘটনার বিচার না হলে এসব ঘটনার পুনরাবৃত্তি ঘটতে পারে বলে আশংকা করছেন এলাকাবাসী। প্রতিবেশী ও স্বজনরা পুলিশের প্রশ্নবিদ্ধ আচরণের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে আসামিদের শাস্তির আওতায় আনার জোর দাবি জানিয়েছেন।

এ ঘটনায় অভিযুক্তদের সাথে যোগাযোগের চেষ্টা করা হয়েছে। তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নৃশংস এ ঘটনায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে ১১ই সেপ্টেম্বর। এর এক সপ্তাহ পর ১৮ই সেপ্টেম্বরে একটি পাল্টা মামলা করেন পূর্বের মামলার ২ নম্বর আসামির লোকজন। যারা নিজ হাতে কুপিয়েছেন, তাদের লোকজন কিভাবে থানায় এসে মামলা করতে পারে ? এমন প্রশ্নের উত্তরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জয়নাল আবেদীন বলেন, মারামারির ঘটনায় পাল্টা মামলা হতে পারে। সুস্পষ্ট তদন্ত সাপেক্ষে আসামিদের শীঘ্রই গ্রেফতার করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net