1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কুমিল্লার গৌরিপুর বাজারের যাত্রী ছাউনির সেপটিক ট্যাঙ্কের ওয়াল নির্মাণে বাঁধা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সাগর–রুনি হত্যা দিবসে বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি- এম জাহিদ সভাপতি সুশীল ফোরাম  ঈদগাঁওয়ে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার  ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট : প্রস্তুতি সম্পন্ন ভোটের টানে গ্রামের পথে ছুটছে মানুষ নবীগঞ্জে ড. রেজা কিবরিয়ার কর্তৃক এমপিদের ‘অপদার্থ’ বলার প্রতিবাদে বিশাল মানববন্ধন সারা দেশের মতো এখানেও ধানের শীষ বিপুল ও রেকর্ডসংখ্যক ভোটে বিজয়ী হবে- কাজল গণজোয়ার দাঁড়িপাল্লার শোডাউনে উত্তাল চৌরাস্তা-মোগরাপাড়া স্বাধীনতাবিরোধীদের প্রত্যাখ্যান করুন, ভোট নষ্ট নয়, ধানের শীষে জয় হবেই। ইনশাআল্লাহ গণমিছিলে – আমিনুল হকের আহ্বান ঈদগাঁওর জাফর হত্যাকান্ডে ৪ জনের যাবজ্জীবন কারাদণ্ড 

কুমিল্লার গৌরিপুর বাজারের যাত্রী ছাউনির সেপটিক ট্যাঙ্কের ওয়াল নির্মাণে বাঁধা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৪ বার

মো: জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লা দাউদকান্দি উপজেলার গৌরিপুর বাজারের যাত্রী ছাউনির সেফটিক ট্যাঙ্কের ওয়াল নির্মাণে বাঁধার অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে।

সরজমিনে গিয়ে জানা যায়, গত ১ লা এপ্রিল ২০২৪ইং তারিখে উক্ত যাত্রী ছাউনিটি সর্বোচ্চ দরদাতা হিসেবে ৯৯ বছর মেয়াদে জেলা পরিষদ থেকে লিজ পায় ব্যবসায়ী আবদুল্লাহ। যা প্রতি তিন বছর পর পর নবায়ন যোগ্য। লিজ পাওয়ার পর থেকে জেলা পরিষদের সকল নিয়ম কানুন মেনে প্রতি মাসে মাসিক ভাড়াও পরিশোধ করে আসছেন আব্দুল্লাহ। তবে যাত্রী ছাউনির ভিতরে থাকা দুইটি টয়লেট ব্যবহারের অনুপযোগী হয়ে পরলে সেটিকে ব্যবহারযোগ্য ও পানি নিষ্কাশনের ব্যবস্থা করাসহ বাজারের ক্রেতা বিক্রেতাদের সুপিয় পানি পান করতে আবদুল্লাহর নিজ উদ্যোগে একটি গভীর নলকুপ সাবমারসিবল বসানো এবং সেপটিক ট্যাঙ্কের নিরাপদের জন্য ওয়াল নির্মাণ করতে ২৭ আগস্ট জেলা পরিষদের প্রধান প্রকৌশলী বরাবর একটি লিখিত আবেদন করেন আবদুল্লাহ। আবেদনের প্রেক্ষিতে উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঞাকে পরিদর্শন ও মনিটরিং করার নির্দেশ দেন প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) তাসলিমুন নেছা।

যাত্রী ছাউনির লিজ দাতা আব্দুল্লাহ বলেন, আমি সর্বোচ্চ দরদাতা হিসেবে কুমিল্লা জেলা পরিষদ থেকে ৯৯ বছরের জন্য লিজ পাই যাত্রী ছাউনিটি যা প্রতি তিন বছর পর পর নবায়ন যোগ্য। আমি জেলা পরিষদের নিয়ম অনুযায়ী প্রতি মাসে মাসে ভাড়াও পরিশোধ করে আসছি। তিনি আরও বলেন,যাত্রী ছাউনির সেফটিক ট্যাঙ্কির নিরাপদের জন্য সাইট ওয়াল নির্মাণ ও বাজারের ক্রেতা-বিক্রেতারা সুপিয় পানের জন্য একটি গভীর নলকুপ সাবমারসিবল বসাতে জেলা পরিষদের প্রধান প্রকৌশলী বরাবর আবেদন করি।আবেদনে প্রেক্ষিতে উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঞা এসে পরিদর্শন করে এবং ওয়াল নির্মাণ করার অনুমতি দেন। আমি ওয়াল নির্মাণ করার কাজ শুরু করলে মুকবুল সরকার ও মাহাবুব সরকার বা এসে বাঁধা দেয়।

এবিষয়ে মুকবুল সরকার বলেন, আমাদের কাছে খবর আসে সিএনজি স্টেশনের জায়গায় ওয়াল নির্মাণ করছে আব্দুল্লাহ। আমরা ঘটনা স্থলে গিয়ে জানতে চাইলে আব্দুল্লাহ বলেন জেলা পরিষদের অনুমতি সাপেক্ষে তিনি ওয়াল নির্মাণ করছেন। পরে আমরা চলে আসি।

উপ-সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম ভূঞা বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে আব্দুল্লাহ যাত্রী ছাউনির দোকান ঘরটি ৯৯ বছরের জন্য লিজ পেয়েছেন, যা প্রতি তিন বছর পর পর নবায়ন যোগ্য। এবং যাত্রী ছাউনির সেপটিক ট্যাঙ্কির নিরাপদের জন্য একটি ওয়াল নির্মাণ করতে জেলা পরিষদ থেকে আমরা অনুমতি দিয়েছি। এখানে কারো বাঁধা দেওয়ার সুযোগ নেই।

মোঃ জুয়েল রানা
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net