ঢাকা   ০৬:০২:৪৮ পিএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় সশস্ত্র বাহিনী দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ গঠন কর্ণফুলীতে এলপি গ্যাস গোডাউনে অভিযান, অবৈধ ঘোষণার পরও ব্যবস্থা নেয়নি প্রশাসন ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী আওয়ামী লীগের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা দিতে চার সচিবকে আইনি নোটিশ সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ঢাকাসহ আট জেলায় ৯০ প্লাটুন বিজিবি মোতায়েন, ওড়ানো হবে ড্রোন বিশ্ববিদ্যালয় আছে, প্রযুক্তি গবেষণা কোথায়? সুঁই থেকে স্বনির্ভরতার পথে বাংলাদেশের আত্মসমালোচনা ডা. শফিকুর রহমানের বক্তব্য কি দেশের মানুষের মনের কথা? সশস্ত্র বাহিনী দিবসে বীর শহীদদের প্রতি রাষ্ট্রপতির শ্রদ্ধা শামীম ওসমান ক্যানসারে আক্রান্ত, রয়েছেন চতুর্থ স্টেজে

নবীনগরে ভাসমান কৃষির নতুন দ্বার উম্মোচন, বাড়ছে সব্জি চাষ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৬ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় ৮৫০০ হেক্টর জমি বর্ষাকালে জলাবদ্ধ থাকে। উক্ত জমিতে ভাসমান পদ্ধতিতে চাষাবাদ কৌশলকে জনপ্রিয় করতে Flood Reconstruction Emergency Assistance Project এর আওতায় নবীনগর উপজেলায় ৪টি স্থানে পরীক্ষামূলক প্রদর্শনী কার্যক্রম বাস্তবায়ন করেছে উপজেলা কৃষি অফিস।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, নবীনগর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নের বাঁশবাজার, সলিমগঞ্জ, নবীনগর পূর্ব উল্লিখিত স্থানে প্রথমবারের মতো প্রদর্শনী বাস্তবায়ন করা হয়।

ইব্রাহিমপুর গ্রামের কৃষক ইসমাইল জানান, ইতোমধ্যে বিশ হাজার টাকার কলমি শাক, শসা, লাউ বিক্রি করেছি। ফসলের উৎপাদন অনেক ভালো, রোগ বালাই খুবই কম।

বগডহর গ্রামের কৃষক টিপু মুন্সী বলেন, “বর্ষাকালে আমাদের এই হাওরে সবজি আবাদ হবে এটি আমাদের জন্য স্বপ্নের মতো অথচ আমি ২০ শতক জমিতে লাউ, চালকুমড়া আবাদ করেছি।

ইব্রাহিমপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি অফিসার গিয়াসউদ্দিন নাঈম জানান, এই জমিগুলো বছরে ৫ থেকে ৬ মাস পানিতে নিমজ্জিত থাকে। ভাসমান পদ্ধতিতে কমিউনিটি ভিত্তিতে সবজি আবাদ করে ইতোমধ্যে লাউ, শসা, কলমিশাক, পালংশাক উৎপাদন করা হয়েছে। কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে।

উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জাহাঙ্গীর আলম লিটন জানান, ভাসমান পদ্ধতিতে কৃষকদের আবাদ কৌশল শেখাতে ফ্রীপ প্রকল্পের আওতায় দুই শতাধিক কৃষকদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে এই প্রযুক্তি সবজি চাষ এই অঞ্চলের জন্য দারুণ সম্ভাবনাময়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি