1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
লংগদুতে উপজাতীয় সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

লংগদুতে উপজাতীয় সন্ত্রাসী কতৃক মসজিদে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৬২ বার

নিজস্ব প্রতিবেদক।

রাঙ্গামাটির জেলার প্রান কেন্দ্র বনরূপা জামে মসজিদ উপজাতীয় সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে লংগদু উপজেলার বিভিন্ন মসজিদ থেকে বিক্ষোভ মিছিল হয়েছে।

২০ সেপ্টেম্বর জুমার নামাজ শেষে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মাইনীমূখ বাজার কেন্দ্রীয় জামে মসজিদ, বাইট্টাপাড়া জামে মসজিদসহ বিভিন্ন মসজিদ থেকে নামাজ শেষে বিক্ষোভ মিছিল বের হয়।


এতে এলাকার ধর্মপ্রান মুসুল্লিরা অংশ গ্রহন করে।
এসময় মুসুল্লিরা বলেন মসজিদ হলো আমাদের সবচেয়ে বড় ইবাদতের জায়গা এখানে আঘাত মানে ধর্মের উপর আঘাত এটা মুসলমানরা বেঁচে থাকতে মেনে নিতে পারি না, তারা আরো বলেন এর সুষ্ঠ বিচার না হলে কঠোর আন্দোলনের মাধ্যমে সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দেওয়া হবে।

উল্লেখ্য যে, গত ১৮ সেপ্টেম্বর খাগড়াছড়িতে এক বাঙালি যুবককে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে উপজাতি সন্ত্রাসীরা, এর প্রতিবাদে গতকাল দীঘিনালায় বাঙালিরা প্রতিবাদ মিছিল করতে গেলে উপজাতিরা ক্ষিপ্ত হয়ে বাঙালিদের মিছিলে ইট পাটকেল মরলে সংঘর্ষ শুরু হয়, এ সংঘর্ষ কে কেন্দ্র করে দীঘিনালা বাজারে বেশ কয়েকটি দোকান পাটে অগ্নি সংযোগ করে সন্ত্রাসীরা পরে সেনাবাহিনী গিয়ে অবস্থা নিয়ন্ত্রণে আনেন। সেই দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করেই আজ রাঙ্গামাটিতে বিক্ষোভ মিছিল করে উপজাতীয়রা সেই মিছিল থেকেই বনরূপা জামে মসজিদে হামলা চালানো হয় বলে জানা গেছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য প্রসাশন খাগড়াছড়ি ও রাঙ্গামাটি শহরে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
এদিকে এঘটনার পার্বত্য চট্টগ্রামে থমথমে বিরাজ করছে।

পার্বত্য চট্টগ্রামসহ সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য ৫ আগস্ট পরাজিত স্বৈরাচার সরকারের দোসরদের চক্রান্ত বলে মনে করেন সুশীল সমাজ। তারা উপজাতি ভাইদের স্বৈরাচারের দোসরদের চক্রান্তে পা না দিয়ে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতার আহবান জনান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net