1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শরণখোলায় বহিষ্কৃত ও অনুপ্রবেশ কারিদের নিয়ে সভা-সমাবেশে ব্যাস্ত বিএনপি নেতা মোল্লা এসাহাক আলী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

শরণখোলায় বহিষ্কৃত ও অনুপ্রবেশ কারিদের নিয়ে সভা-সমাবেশে ব্যাস্ত বিএনপি নেতা মোল্লা এসাহাক আলী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৯৮ বার

মেহেদী হাসান পলাশ

বাগেরহাটে শরণখোলায় সরেজমিন ঘুরে অনুসন্ধানে জানা যায় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক নজরুল ইসলাম লাল দায়িত্ব গ্রহণের পর থেকে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ রেখে দখলদারিত্ব, বলপ্রয়োগ ও প্রতিহিংসাপরায়ণ না হওয়ার জন্য সবাইকে আহ্বান যাচ্ছেন প্রতিনিয়ত।
উপজেলা বিএনপির সদস্য সচিব আনোয়ার হোসেন পঞ্চায়েতকে দলিয় কর্মসূচি পালন করতে দেখা যায়। অভিযোগ রয়েছে তার অনুসারীরা দখলদারিত্ব, বিভিন্ন সরকারী ইজারায় প্রভাব খাটানো সহ নানা বিষয় নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে মারামারিতে লিপ্ত হচ্ছেন। বিশেষ করে এহেন কর্মকান্ডে যার নাম বেশী শোনা যায় তিনি হচ্ছেন উপজেলা বিএনপির সদস্য মধু তালুকদার যিনি দীর্ঘদিন প্রবাসে থেকে কমিটি পেয়ে বর্তমান হাসিনার পতনের পর বাংলাদেশে এসে এইসব কর্মযজ্ঞের নেত্রিত্ব দিচ্ছন বলে অভিযোগ রয়েছে। সূত্র জানিয়েছে মধু তালুকদারের ক্ষমতার নেপথ্যে রয়েছে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির এক প্রভাশালী নেতা।
অনুসন্ধানে জানাযায় বর্তমান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও সাবেক উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসাহাক আলী মোল্লা দলের দূরদিনে নিঃস্কৃয় থেকে বর্তমানে বহিষ্কৃত নেতা উপজেলা তাঁতি দলের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম,এবং ২০২৪ সালে জাতীয় নির্বাচনে ভোট বর্জন করে বিএনপি তখন উপজেলা বিএনপির সাবেক দপ্তর সম্পাদক কাওছার আকন (সরাসরি নৌকা মার্কায় ভোট চেয়েছেন) ,বলে অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের ২০২৪ এর উপজেলা নির্বাচনে বিএনপির ভোট বর্জনের দলীয় কর্মসূচি ছিলো তখন ৩নং রায়ন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান সরাসরি আওয়ামীলীগের নির্বাচনী জনসভায় অংশ নিয়ে প্রচার প্রচারনা করেছেন। উল্লেখিত ব্যাক্তিদের নিয়ে বিএনপির নামে সভা ও দোয়া অনুষ্ঠান চালিয়ে যাচ্ছে। অনুসন্ধান বলছে ৫ আগষ্ট হাসিনা পতনের পরে ৬ আগষ্ট থেকে নিজ উদ্যোগে উপজেলা বিএনপির নামে একটি কার্যালয় খুলে নিজের মতো করে বিভিন্ন কর্মসূচী পালন করছে । কর্মসূচীর অংশ হিসেবে দেখা যায় ছোট ছোট সমাবেশ, স্কুল-মাদ্রাসার কমিটি ঘোষনা সহ নানাবিধ কর্মসূচী নিয়ে উপজেলা ব্যাপি দৌরঝাপ করে যাচ্ছেন এই নেতা।
এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এটিএম আকরাম হোসেন তালিম এর কাছে জানতে চাইলে তিনি বলেন “বহিষ্কৃত নেতা ও অনুপ্রবেশ কারিদের নিয়ে যিনি রাজনৈতিক কর্মসূচি পালনের চেষ্টা করবেন তার ব্যাপারে যাচাই-বাছাই করে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে। এসাহাক আলী মোল্লা যদি এহেন কর্মকান্ডে জড়িত থাকে তাহলে আমরা খোঁজখবর নিয়ে জেলা বিএনপির সভায় সিদ্ধান্ত গ্রহণ করবো।”

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net