ঢাকা   ০৮:৩৮:৪০ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক

ঈদগাঁওতে ছাত্র শিবিরের মিলন মেলা সম্পন্ন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ৪৮৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঈদগাঁও উপজেলার প্রাক্তন সাথী- সদস্যদের মিলনমেলা শনিবার (১৯ অক্টোবর) অনুষ্ঠিত হয়েছে।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এর স্মৃতিচারণ অনুষ্ঠানে শেষ বক্তব্য রাখেন কক্সবাজার প্রেসক্লাব সাধারণ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী।

উদ্বোধনী বক্তব্য দেন মিলনমেলা উদযাপন পরিষদের আহ্বায়ক সাংবাদিক ইমাম খাইর।

পরিষদের সদস্য সচিব লায়েক ইবনে ফাজেলের পরিচালনায় প্রাক্তন শিবির নেতৃবৃন্দের মধ্যে স্মৃতিচারণ করেন ডাক্তার আলহাজ্ব আমির সোলতান, সৈয়দ নুর হেলালী, অধ্যাপক ফারুখ আহমেদ, ডাক্তার আমান উল্লাহ, মাস্টার নুরুল হক, অধ্যাপক মমতাজ উদ্দিন মহসিন, হাফেজ দিদারুল ইসলাম, মাওলানা ছৈয়দুল হক, মাওলানা মোঃ ইউনুছ, রফিক বশরী, আব্দুল্লাহ আল জুবাইর, মোহাম্মদ রাশেদুল হক, মোস্তফা কামাল, নুরুল আমিন, ওমর ফারুক পারভেজ, নুরুল আমিন, মো. মিজানুর রহমান আজাদ, মিছবাহ উদ্দিন, শাহেদ মোস্তফা ও মোহাম্মদ আব্দুল্লাহ।

ঈদগাঁও উপজেলা জামায়াতের তত্ত্বাবধানে আয়োজিত এ অনুষ্ঠানে স্মৃতিচারণকারীরা বলেন, আমরা বিগত ১৭ বছর স্বৈরাচারের বিরুদ্ধে কঠিন সময় পার করেছি। শপথের কর্মীরা তাদের জীবনের চেয়ে ইসলামী আন্দোলনকে বেশি ভালবাসে। জঙ্গি তকমা দিয়ে কুরআন হাদিসের কথা বলা লোকজনকে যখন তখন কারাগারে নিক্ষেপ করা হয়েছে। ২০০০ রক্তের বিনিময়ে পাওয়া নতুন বাংলাদেশে এখন আমরা অনায়াসে কথা বলতে পারছি। শহীদ জয়নাল আবেদীন চৌধুরীর রক্তস্নাত এ জমিনকে ইসলামী আন্দোলনের দুর্গ হিসেবে গড়ে তুলতে আহ্বান জানান প্রাক্তন শিবির নেতারা।

এতে উপস্থিত ছিলেন লন্ডন প্রবাসী ব্যারিস্টার সরওয়ার কামাল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোছাইন, মাওলানা নুরুল আজিম, মাওলানা শাখের আহমদ, মাস্টার ছৈয়দুল আলম হেলালী, মাওলানা আব্দুল হাই, সাহাব উদ্দিন, মেম্বার মনজুর আলম, মাওলানা বশির আহমদ প্রমুখ।

শিবিরের সঙ্গীত পরিবেশনের মাধ্যমে মিলনমেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়। এতে জামায়াত ও শিবিরের পক্ষ থেকে প্রাক্তন সাথী ও সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি