1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর-আফজাল হোসাইন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

কল্যানকর রাষ্ট্র প্রতিষ্ঠায় জামায়াত বদ্ধপরিকর-আফজাল হোসাইন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪
  • ২৪৭ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসাইন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সকল ধর্মের মানুষের অংশগ্রহনে একটি কল্যানকর রাষ্ট্র গঠনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এজন্য সকল ধর্ম বর্ন গোত্র একত্রিত হয়ে একটি কল্যানকর বৈষম্যহীন সমাজ গঠনের জন্য সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকাল থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ধামরাই উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় বলেন, আসন্ন দুর্গা পূজা উদযাপন অবশ্যই নির্বিঘ্নে হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তর এ ব্যাপারে প্রশাসনকে সকল ধরনের সহযোগিতা করবেন বলে জানান। ধর্মীয় উৎসব পালন করা রাষ্ট্রের সকল নাগরিকদের সাংবিধানিক ও ধর্মীয় অধিকার। দল ও ধর্ম বিবেচনায় না নিয়ে মেধা, যোগ্যতা, সততা ও নৈতিকতার সমন্বয়ে সকলের অধিকার নিশ্চিত করা হবে বলে জানান।

পূজা পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন,জামায়াতে ইসলামী ঢাকা জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান জিম, ধামরাই উপজেলা আমীর মাওলানা আব্দুল হালিম, ধামরাই পৌরসভার আমীর মাওলানা শামছুল ইসলাম, সাবেক পৌর আমীর জহিরুল ইসলাম, উপজেলা সহ.সেক্রেটারি মাওলানা আবুল হোসেন, সহ.সেক্রেটারি ডা. সেলিম মিয়া, ধামরাই উপজেলা শিবিরের সভাপতি নাজমুল হুদাসহ জেলা ও থানার বিভিন্ন স্তরের অসংখ্য নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net