1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গণপিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়ির সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ডিজিটাল সেবায় নতুন সম্ভাবনা নিয়ে কাজ করছে ক্রিয়েটিভ আইটি কর্ণার সিইও তরুণ উদ্যোক্তা তানবীন ফারুক মানিকছড়িতে বাজার শেড অবৈধ দখলমুক্তকরণ ও পুনঃস্থাপনের দাবীতে মানববন্ধন নোয়াখালীর সদর উপজেলায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত শিক্ষক আটক ‘শেষ দেখে ছাড়ব’, আইনি লড়াইয়ের ঘোষণা বাঁধনের চবিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী আরিফের মৃত্যু নোয়াখালীর হাতিয়ায় ধান খেতে কীটনাশক স্প্রের বিষাক্ত বাষ্পে শ্রেণিকক্ষে অসুস্থ ১৬ শিক্ষার্থী  আনোয়ারা দুই দোকানীকে ৪০ হাজার টাকা জরিমানা  নোয়াখালীর সোনাইমুড়ী থানায় পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন এর বার্ষিক পরিদর্শন 

গণপিটুনিতে শিক্ষক নিহতের ঘটনায় খাগড়াছড়ির সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৫৪ বার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে গণপিটুনিতে সোহেল রানা নামে এক শিক্ষক নিহতের জেরে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। এ কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

মঙ্গলবার (১ অক্টোবর) দুপুরে এই ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ বলবৎ থাকবে।

নিহত সোহেল রানা খাগড়াছড়ির টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ছিলেন।

স্থানীয়রা জানান, খাগড়াছড়ির সদরে দুপুরে সোহেল রানা নামে এক কলেজ শিক্ষককে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার জেরে দুপক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বিষয়টি নিশ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান।

তিনি জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে সদরে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেখানে আইনশৃঙ্খলারক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net