ঢাকা   ০২:৪০:২১ পিএম, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি-জামায়াত নেতাদের সঙ্গে এমপি ফখরুল ইসলামের গোলটেবিল বৈঠক ফেইক আইডি খুলে অপপ্রচার চালিয়ে সাংবাদিক মান্নান মুন্নার কলম থামানো যাবে না চন্দ্রগঞ্জ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি পরাগ, সম্পাদক রাজু ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না : প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র জনগণকে সঙ্গে নিয়ে পতিত আওয়ামী লীগের সন্ত্রাসীদের মোকাবিলা করবে বিএনপি: মীর সরফত আলী সপু

গাজীপুরে ফের শ্রমিক বিক্ষোভ, মহাসড়কে তীব্র যানজট

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ২৬৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

এস কে সানি (টঙ্গী গাজীপুর) :

বকেয়া বেতনের দাবিতে শ্রমিক ও অধ্যক্ষকে বহিষ্কারের দাবিতে ছাত্রদের বিক্ষোভ হচ্ছে গাজীপুরে।

মঙ্গলবার (১ অক্টোবর) সকাল থেকে দুই পক্ষের বিক্ষোভ-অবরোধ চলমান।

পুলিশ, কারখানার শ্রমিক ও এলাকাবাসী জানায়, এক মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরের মোগরখাল এলাকার টি অ্যান্ড জেড গ্রুপের এপিএল অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকরা বিক্ষোভ শুরু করে।

এ সময় উত্তেজিত শ্রমিকরা বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় অবরোধ সৃষ্টি করে।

এ কারণে সকালে ৮টা থেকে ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

শ্রমিকরা জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেতন দেওয়ার কথা থাকলেও পরিশোধ করেনি কারখানা কর্তৃপক্ষ।

এ কারণে আমরা বিক্ষোভ করছি। এ ধারাবাহিকতায় আমরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছি।
এদিকে কোনাবাড়ী এলাকার এম এম নিটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিকরা টিফিন ও নাইট বিল এবং হাজিরা বোনাস বৃদ্ধির দাবিতে সকাল থেকে বিক্ষোভ করছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে কথা বলে পরিস্থিতির স্বাভাবিক করার চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি