1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সেনাবাহিনীর সন্তোষ প্রকাশ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
অতিরিক্ত মূল্যে সিলিন্ডার গ্যাস বিক্রি : ভ্রাম্যমাণ আদালতের জরিমানা কুষ্টিয়ায় নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা-ভাঙচুর মা‌টিরাঙ্গায় চতুর্থ শ্রেনির শিক্ষার্থীকে ধর্ষণ হাটহাজারী এনসিপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত ডিআইজি-অতিরিক্ত ডিআইজিসহ পুলিশের ২৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণ কাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর কুমিল্লায় নিত্যপণ্যের বাজারে ভোক্তা অধিকারের অভিযান: ৬ প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা এনসিটি এবং সিসিটি ১৫ বছর মেয়াদে বিদেশী অপারেটরকে পরিচালনার দায়িত্ব দেওয়ার প্রতিবাদে স্কপ চট্টগ্রামের মানববন্ধন হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত

চৌদ্দগ্রামে বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করে সেনাবাহিনীর সন্তোষ প্রকাশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩৭৬ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগামে দূর্গাপুজার নিরাপত্তা ব্যবস্থা দেখতে বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন সেনাবাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এ সময় পরিদর্শককারী অফিসারবৃন্দ পূজামন্ডপের নিরাপত্তা ব্যবস্থা দেখে সন্তোষ প্রকাশ করেন।

বুধবার (০৯ অক্টোবর) বিকেলে উপজেলার বরদৈন সার্বজনীন কালীমন্দির পূজামন্ডপ পরিদর্শন করেন কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি, কুমিল্লা সেনানিবাসের ২৩ বীরের উপ-অধিনায়ক মেজর মো: মাহিন আলম, চৌদ্দগ্রাম ক্যাম্প কমান্ডার মেজর রিফায়েত তারিক মজুমদার ।

পূজামন্ডপ পরিদর্শনকালে লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান পিএসসি বলেন, সকল ধর্মই শান্তির ধর্ম। কোন ধর্মই অশান্তির বার্তা দেয় না। হিন্দু-মুসলিম, বৌদ্দ-খ্রিস্টান সকলে মিলে যাতে এ উৎসব আনন্দের মধ্য দিয়ে গ্রহণ করে এমন প্রত্যাশাও ব্যাক্ত করেন তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সারওয়ার লিমা, চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান, চৌদ্দগ্রাম উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা বাবু প্রমোদ রঞ্জন চক্রবর্তী, সাধারণ সম্পাদক মাস্টার অনিল চন্দ্র দেবনাথ, বরদৈন সার্বজনীন কালী মন্দিরের সভাপতি দুলাল কর্মকার, সাধারণ সম্পাদক শ্রী বলরাম কর্মকার, সহ-সাধারণ সম্পাদক তনু কর্মকার, কোষাধ্যক্ষ দীপেন্দ্র কর্মকার, সহকারী কোষাধ্যক্ষ পার্থ কর্মকার, পূজামন্ডপের সদস্য শীপন কর্মকার, রাজীব কর্মকার, শুভ কর্মকার, বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক তৈয়বুর রহমান, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মামুন মজুুমদার প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net