1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে র‌্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের ২৭ লাখ টাকা ছিনতাই - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভিক্টোরিয়া কলেজ রোভার স্কাউটের সিনিয়র রোভার মেট নির্বাচিত মো. ফয়সাল ভাঙ্গুড়ায় ধর্ষণের অভিযোগে একজন গ্রেপ্তার শ্রীনগরে বিএনপি নেতার হুকুমে সিঙ্গাপুর প্রবাসীরকে মারধরঃ স্বর্ণের চেইন ও টাকা ছিনতাই  চট্টগ্রাম চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অননুমোদিত বীজ বিক্রয়ের অপরাধে ৩০,০০০/- টাকা জরিমানা নকলায় বাস চাপায় স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারের পরিচালকের মৃত্যু ঈদগাঁওর জালালাবাদে পানিবন্দী মানুষের পাশে যুবনেতা কামাল হোসেন  ঈদগাঁওয়ে শাহ ফকির বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে প্রার্থীদের মনোনয়ন যাচাই-বাছাই সম্পন্ন  নোবিপ্রবিতে কোষাধ্যক্ষ হওয়ার আলোচনায় আওয়ামীপন্থী শিক্ষক নেতা ড. রাকিবুল ইসলাম কলা ভর্তি জীপ গাড়ি আটকে চাঁদা দাবীর অভিযোগ  ঈদগাঁওয়ে পানিবন্দী মানুষের পাশে চেয়ারম্যান আলমগীর তাজ জনি

চৌদ্দগ্রামে র‌্যাব পরিচয়ে বিকাশ এজেন্টের ২৭ লাখ টাকা ছিনতাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৮ অক্টোবর, ২০২৪
  • ২৪৫ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে পুলিশের এলিট ফোর্স র‌্যাবের পরিচয়ে দুই বিকাশ এজেন্টকে মাইক্রোবাসে তুলে নিয়ে ২৭ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে গত রোববার বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরশ্বানী এলাকায়। সোববার (২৮ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

বিকাশের চৌদ্দগ্রাম উপজেলা পরিবেশক মো: কুতুব উদ্দিন শাওন বলেন, ‘আমাদের দুইজন বিক্রয় প্রতিনিধি নবী মিয়া ও মহসিন ২৭ লক্ষ টাকা নিয়ে প্রাইভেটকারযোগে রোববার বিকালে কুমিল্লায় আসার পথে চৌদ্দগ্রামের মিরশ্বানী এলাকায় পৌঁছলে অজ্ঞাতনামা একটি মাইক্রোবাস তাদের গাড়ীর গতিরোধ করে। এ সময় মাইক্রোবাস থেকে র‌্যাবের পোশাকে ৫ জন লোক নেমে র‌্যাবের পরিচয় দিয়ে বিকাশ বিক্রয় প্রতিনিধিদেরকে টাকা সহ নিজেদের মাইক্রোবাসে তুলে নেয়। পরে তাদের কাছ থেকে ২৭ লাখ টাকা লুট শেষে তাদেরকে মহাসড়কের কুমিল্লার চান্দিনা এলাকায় ফেলে দেয়। এ ঘটনায় আমরা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি।’

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান বলেন, ‘ছিনতাইয়ের বিষয়ে বিকাশের দুইজন লোক থানায় এসেছে। তবে, তাদের পক্ষ এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net