1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সুধীজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে বলেন,জনগণের হয়ে কাজ করতে চাই-জেলা প্রশাসক - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
বাবা-মা দুজনই নেই, অনিশ্চিত ভবিষ্যৎ ১০ বছরের সুরাইয়ার মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে হাটহাজারী বিএনপির দোয়া মাহফিল রোটারি ক্লাব অব কুমিল্লা মিড টাউনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি জশনে জুলুসে ঈদে-মিলাদুন্নবী চন্দনাইশে পবিত্র রবিউল আউয়ালকে স্বাগত জানিয়ে র‌্যালি মাগুরার শ্রীপুরে বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত  চট্টগ্রামের সাতকানিয়ায় জামায়াতের কর্মী শিক্ষা শিবির দেশ ও মানুষের কল্যাণে কাজের আহ্বান: এমপি শাহজাহান চৌধুরী  মাগুরায় বিভিন্ন প্রকল্পের চেক বিতরণ করলেন মন্ত্রী নিতাই রায় চৌধুরী  মাগুরায় নির্বাচনী গণসংযোগ ও মসজিদের উন্নয়ন প্রকল্পের রড হস্থান্তর  কবি কাজী কাদের নওয়াজের বাড়ি প্রাঙ্গণে সবুজ আন্দোলনের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে সুধীজনের সাথে মত বিনিময় সভায় বক্তব্যে বলেন,জনগণের হয়ে কাজ করতে চাই—-জেলা প্রশাসক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ৩১৫ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

কোন রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন নয়, জনগণের হয়ে কাজ করতে চান ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা। ৮ অক্টোবর
মঙ্গলবার দুপুরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কর্মকর্তা ও সুধীজনের সাথে মতবিনিময় সভায় বক্তব্য প্রদানের সময় তিনি এই মন্তব্য করেন। তিনি জানান, যেহেতু জনগণের ভ্যাট ট্যাক্সের টাকায় আমার বেতন হয়, চাকরিজীবনের শেষ দিন পর্যন্ত তাদের হয়ে কাজ করতে চাই। ছাত্রজনতার অভ্যুত্থানের পর যে নতুন বাংলাদেশের জন্ম হয়েছে, এ নতুন বাংলাদেশ হবে জনগণের বাংলাদেশ।
মতবিনিময় সভায় স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের বিভিন্ন প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আর বলেন, অতীতকে ভুলে গিয়ে নতুন করে ঠাকুরগাঁও জেলাকে ঢেলে সাজানো হবে। ঠাকুরগাঁও জেলাটির যানজট সমস্যা, বাজার সিন্ডিকেট, মুখ থুবড়ে পড়া শিক্ষা ব্যবস্থাকে আগের অবস্থায় ফেরানো, মাদক নির্মুল সহ সব ধরনের সরকারি সেবা নিশ্চিত করতে চায় ঠাকুরগাঁও জেলা প্রশাসন। এ জন্য সর্বস্তরের মানুষকে সহযোগিতা করার অনুরোধ জানান তিনি।
এ সময় স্কুল-কলেজ চলাকালীন সময়ে কঠিন বাণিজ্য বন্ধ করার জন্য প্রশাসনকে কঠোর হওয়ার তাগিদ দেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক। বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী কর্মকর্তা পলাশ কুমার দেবনাথ এর সভাপতিত্বে এতে বক্তব্য দেন বালিয়াডাঙ্গী থানার ওসি জাকারিয়া মন্ডল, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন, বালিয়াডাঙ্গী উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এডভোকেট সৈয়দ, আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা বিএনপি‍‍`র সাধারণ সম্পাদক ডক্টর টিএম মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, লাহিড়ী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান, কালমেঘ রমজান আলী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল্লাহহিল বাকী, সাংবাদিকগণ প্রমুখ ।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন । একদিন বিকালে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা চাড়োল ইউনিয়নের লাহিড়ী বাজারের একটি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের লোকজনের সাথে মতবিনিময় করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net