1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে সীমান্তে দিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসার সময় ৪ জন আটক ! - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

ঠাকুরগাঁওয়ে সীমান্তে দিয়ে ভারত থেকে বাংলাদেশের দিকে আসার সময় ৪ জন আটক !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,.

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার চান্দের হাট সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৪ জনকে আটক করেছে বিজিবি । ২ অক্টোবর বুধবার ভোরে সীমান্তে ৩৩৩- এর ৩ এস পিলার এলাকায় পশ্চিম ভবানীপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়। পরে তাদের পীরগঞ্জ থানায় আটক দেখানো হয়। আটক হওয়া ব্যক্তিরা হলেন- দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার রামপুর গ্রামের পবেনের ছেলে নিশিত (৩৬), বিরল উপজেলার কাশিডাঙ্গা গ্রামে মৃত গোপাল মোহন্তের ছেলে রিন্টু মোহন্ত (৪১), পীরগঞ্জ উপজেলার ভবানীপুর গ্রামে মৃত আব্দুল আজিজের ছেলে ওবায়দুর রহমান (৫৪) এবং ইন্দ্রেইল গ্রামের শামসুদ্দিনের ছেলে অবায়দুর (৩৪)। চান্দের হাট বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক সুবেদার মামুনুর রশিদ জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে আসার পথে সীমান্তে তাদের আটক করা হয়। এদের মধ্যে ওবায়দুর রহমান ও আবায়দুর রহমান মানব পাচারকারী এবং আপর ২ জন সাধারণ নাগরিক। তাদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম ডন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net