1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
"ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ" - মাওলানা আফজাল হোসেন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীর বসুরহাটে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতে ইসলামীর লিফলেট বিতরণ রামগড় ৪৩ বিজিবির জব্দকৃত প্রায় ৩ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস ভিক্টোরিয়ার শিক্ষার্থীদের জন্য পূবালী ব্যাংকের বাস উপহার কিশোরগঞ্জে সংবাদপত্র হকারদের পাশে জেলা প্রশাসক, উচ্ছ্বসিত হকাররা মাগুরায় শিশু একাডেমির আয়োজনে বিভিন্ন কর্মসূচি পালন   মাগুরায় ৮ হাজার ইয়াবা ও নারীসহ ৩ মাদক কারবারি আচক! টাকা ও বাইক জব্দ ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের ভূমিকা সন্তোষজনক নয়: হাফিজুর রহমান জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি 

“ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠনে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ” – মাওলানা আফজাল হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৫৩ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী  সারাদেশে জনমত তৈরি করে একটি ইসলামি সমাজ গঠনের আহবান জানান। এজন্য সংগঠনের সকল স্তরের জনশক্তিকে কাজ করার আহবান জানান।

আজ (২৭ অক্টোবর) রবিবার বিকাল ৩:০০ টায় আশুলিয়ার (সাভার) বাইপাইল এলাকার এলাহী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানার উদ্যোগে পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আশুলিয়া থানার আমীর অধ্যক্ষ বশির আহমেদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমীর মাওলানা আফজাল হোসেন।

প্রধান অতিথি মাওলানা আফজাল হোসেন বলেন, বাংলাদেশে বর্তমানে যে পরিবেশ তৈরি হয়েছে তা ইসলাম প্রচার ও প্রসারে কাজে লাগাতে হবে। দাওয়াতি কাজ করে ইসলামের পক্ষে জনমত তৈরি করতে হবে।

মাওলানা আফজাল হোসেন বলেন, স্বৈরাচার হাসিনা সরকারকে আহবান জানান, সাহস থাকলে দেশে আসেন, সাভারের ইয়ামিন এবং আশুলিয়া থানার সামনে ৬ জন জীবন্ত মানুষকে পুড়িয়ে হত্যার ঘটনায় আপনাকে ফাঁসি দেওয়া হবে। সারাদেশে আলেমসমাজ কে বিনা অপরাধে বিভিন্ন মামলা দিয়ে জুলুম নির্যাতন চালিয়েছেন, কুরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদিকে ভুল চিকিৎসা দিয়ে হত্যা করেছেন, শীর্ষ জামায়াত নেতৃবৃন্দকে বিচারের নামে হত্যা করেছেন। এর বিচার আপনার বানানো ট্রাইবুনালে ন্যায় বিচারের মাধ্যমে বিচার করা হবে।

এছাড়াও ঢাকা জেলা উত্তরের নায়েবে আমীর মাওলানা আব্দুর রউফ, জেলা সেক্রেটারি মাওলানা শাহাদাত হোসেন, রাজনৈতিক সেক্রেটারি হাসান মাহবুব মাস্টার, আইন ও মানবাধিকার সেক্রেটারি এডভোকেট মোঃ শহীদুল ইসলাম, জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আসাদুজ্জামান, ঢাকা জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাওলানা ফয়জুল হক প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net