ঢাকা   ০৪:১৩:৫২ পিএম, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের সঙ্গে ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজের মতবিনিময় সভা অনুষ্ঠিত শীতকালীন সবজির সরবরাহ বেড়েছে, কমেছে দাম নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামীলীগ সাধারণ সম্পাদক কাদেরের মামাতো ভাই ও ভাতিজা গ্রেফতার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কিলোমিটার যানজট কুমিল্লা এফপিএবি’র জেলা কর্মকর্তা পংকজ চাকমার বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত ভাষা সৈনিক অজিত কুমার গুহের ৫৭তম প্রয়াণ দিবসে স্মরণসভা অনুষ্ঠিত  ৩৫ হাজার নাগরিকের জাতীয় পরিচয়পত্র লক জনগণ সচেতন, এখন আর সুষ্ঠু নির্বাচন না করে উপায় নেই: স্পিকার এক ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী মাদক আইনের জটিলতায় সংকটে হোমিওপ্যাথি চিকিৎসা

প্রত্যাশিত ফলাফল অর্জনকারীদের বৃক্ষ উপহার দিলো জিনিয়াস আইডিয়াল স্কুল

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৪ অক্টোবর, ২০২৪
  • ৪৬৮ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

তন্ময় আলমগীর,ll

কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি:

শিক্ষাপ্রতিষ্ঠানে পরীক্ষাভীতি দূর করতে ও পরীক্ষায় প্রত্যাশিত ফলাফল অর্জনে অনুপ্রাণিত করতে অভিনব উদ্যোগ নিয়েছে জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজ। প্রত্যাশিত ফলাফল অর্জনকারী প্রত্যেকেকেই বৃক্ষ উপহার দিলো প্রতিষ্ঠানটি।

গতানুগতিক চিন্তাধারা থেকে বেরিয়ে বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা থেকেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের সঙ্গে আসা অভিভাবকগণ এমন উদ্যোগকে সাধুবাদ জানান।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকালে বিদ্যালয় প্রাঙ্গনে ২য় সাময়িক পরীক্ষায় কাঙ্খিত ফলাফল অর্জনকারী দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে এ বৃক্ষ উপহার প্রদানের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টি জেলার করিমগঞ্জ উপজেলার কাদিরজঙ্গল ইউনিয়নের মলাই ফকির বাজার সংলগ্নে অবস্থিত।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা পরিচালক তন্ময় আলমগীর, সহকারী শিক্ষক আলাম নাশরাক নিলি, হোমায়রা আক্তার সৃষ্টি, সায়মা রহমান জেসি, সাকাবির আকাশ, স্মৃতি আক্তার, পান্না আক্তার, দেড় শতাধিক শিক্ষার্থী ও শতাধিক অভিভাবকসহ স্থানীয় শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ।

প্রতিষ্ঠাতা পরিচালক বলেন, শুধু পুরস্কৃত করার ক্ষেত্রেই নয়, জিনিয়াস আইডিয়াল স্কুল এন্ড কলেজ পড়ালেখার মানের ক্ষেত্রেও ব্যতিক্রম। শিক্ষার্থীদেরকে শারীরিক ও মানসিকভাবে আধুনিক ও নৈতিক শিক্ষার সমন্বয়ে গড়ে তোলাই মূল উদ্দেশ্য।

৮ম শ্রেণির শিক্ষার্থীরা জানান, এই বিদ্যালয়ের প্রায় প্রতিটি কার্যক্রমই অভিনব। পাঠ্যবইয়ের পড়ালেখা ছাড়াও আরও অন্যান্য প্রয়োজনীয় শিক্ষা আমরা পাই।

অভিভাবকের মতামত, বৃক্ষ উপহার দেওয়ায় শুধু পরিবেশ সম্পর্কেই সচেতন হবে না, বিদ্যালয়মুখী হতেও উৎসাহিত হবে শিক্ষার্থীরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি